মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪। আর এই কম্পনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। সুনামি সতর্কতা জারি হয়েছে মেক্সিকোর উপকূল এলাকায়। তীব্র কম্পন অনুভূত হয়েছে মেক্সিকোর দক্ষিণ প্রদেশ, এল সালভাদোর ও গুয়াতেমালায়। ভূমিকম্পের উৎসস্থল মেক্সিকোর পুয়ের্তো মাদেরোতে। ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

এই বিষয়ে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পস্থলের নিকটবর্তী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কিছু অংশে সুনামির ঝুঁকি রয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলগুলিতে ‘বিপজ্জনক সুনামি ঢেউ’ দেখা দেওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রায় ১ মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের দিকে থাকা বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ৪৮ মিনিটে পুয়ের্তো মাদেরো শহর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে।

আরও পডুন: শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা সূত্রে খবর, প্রথমবার ভূমিকম্পটি আঘাত হানার পর বেশ কয়েকটি আফটার শক অনুভব করা গিয়েছে। মেক্সিকোতে এখন দিনের বেলা হওয়ায় বাড়ি ছেড়ে সকলে রাস্তায় নেমে এসেছে। সবচেয়ে জোরালো আফটার শকটির রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, মেক্সিকোর ভবনগুলি প্রচণ্ডভাবে কাঁপছে এবং তাক ও দেওয়াল থেকে জিনিসপত্র নিচে পড়ছে। এখনও পর্যন্ত বড় ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। তবে গোটা পরিস্থিতির উপর নজরদারি চলছে। কিছুদিন আগেই দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জোরালো ভূমিকম্পে সব তছনছ হয়ে গিয়েছিল। নিহতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে চার হাজারের বেশি।

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি