দেড় বছরের ছেলেকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন মা!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে, কু সন্তান যদিও বা হয় কু মাতা কখনোই নয়’। কিন্তু ঝাড়খণ্ডের চাইবাসার চক্রধরপুর রেলওয়েতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা সেই প্রবাদকে যেন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। চলন্ত ট্রেন থেকে নিজের দেড় মাসের শিশুকে ছুঁড়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এই  ঘটনায় শোক ও চাঞ্চল্য ছড়িয়ে  পড়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, ১২০২১ হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেসে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। রাজখড়সাওয়ান ও মহালিমরূপ স্টেশনের মাঝামাঝি এলাকায় আচমকাই ট্রেনের জানালা দিয়ে নিজের দেড় মাস বয়সী শিশুকে বাইরে ছুঁড়ে ফেলেন অভিযুক্ত মহিলা। ঘটনার জেরে  মুহূর্তের জন্য হতবাক হয়ে যান সহযাত্রীরা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই মহিলা এরপর তার প্রায় তিন বছর বয়সী আরেক সন্তানকেও ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তবে পরিস্থিতির ভয়াবহতা বুঝে দ্রুত এগিয়ে আসেন যাত্রীরা। তারা শিশুটিকে উদ্ধার করে নিরাপদে রাখেন এবং অভিযুক্ত মহিলা ও তার স্বামীকে আটক করে রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) হাতে তুলে দেন। খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু করে আরপিএফ। দীর্ঘ অনুসন্ধানের পর মহালিমরূপ ও রাজখড়সাওয়ান স্টেশনের মধ্যবর্তী রেললাইনের পাশ থেকে উদ্ধার হয় শিশুটির নিথর দেহ। এই দৃশ্য দেখে শিউরে ওঠেন উদ্ধারকারীরাও।

আরও পড়ুনঃসব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম মুদ্রাবতী গোপে। পশ্চিম সিংভূম জেলার মাঝগাঁও এলাকার বাসিন্দা তিনি। তার স্বামী শাহাবুদ্দিন পশ্চিমবঙ্গের বাসিন্দা। অভিযোগ, চার বছর আগে মুদ্রাবতীকে অপহরণ করে বিয়ে করেছিলেন শাহাবুদ্দিন। পরে নাম পরিবর্তন করে হাসিনা বেগম নামে হায়দরাবাদে বসবাস করছিলেন তারা। বর্তমানে অভিযুক্ত মহিলাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে জিআরপি, আরপিএফ ও স্থানীয় পুলিশ। ঠিক কী কারণে একজন মা এমন নির্মম পদক্ষেপ নিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। তদন্তে নেমেছে পুলিশ।

আচমকাই বন্ধ রবীন্দ্র সরোবর স্টেডিয়াম! বিপাকে সাদার্ন সমিতি

সোশ্যাল মিডিয়ায় বডি শেমিংয়ের শিকার সারা, শচিন-কন্যার চোখে কারা অপরাধী?

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

৫৬ দিনে লন্ডন থেকে বাইকে লাহোরে পৌঁছলেন এই মহিলা, হতবাক নেটদুনিয়া

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

জেলে বসেই রোহিতের বাড়িতে গুলি চালানোর ছক গ্যাংস্টার আনমোল বিষ্ণোইয়ের

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

‘‌এই বছরের মধ্যে ভোট হবে’‌, হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

যুদ্ধ থামাতে মধ্যস্থতার জন্য ফের ইরান যাচ্ছেন পাক সেনাপ্রধান

রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, একমাস মেয়াদ বাড়ল কেন?