রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল। একাধিক আইএএস আধিকারিককে বিভিন্ন দফতরে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের জায়গায় আনা হয়েছে অন্য আমলাকে। আজ, বৃহস্পতিবার এই রদবদল সংক্রান্ত একটি তালিক প্রকাশ করে নবান্ন। তাতে দেখা যায় ১৭ জন আইএএসের মধ্যে রদবদল করা হয়েছে। তালিকায় রয়েছেন আইএএস সুজয় সরকার, এতদিন তিনি ছিলেন বিধাননগর পুরনিগমের কমিশনারের পদে। এখন তাঁকে পাঠানো হয়েছে বস্ত্র ও রেশম শিল্প দফতরের কমিশনারের পদে, সঙ্গে দেওয়া হয়েছে তন্তুজের অতিরিক্ত দায়িত্বও। তাঁর জায়গায় এসেছেন রবি আগরওয়াল। কেএমডিএ-র সিইও ছিলেন নীতিন সিঙ্ঘানিয়া, তাঁকে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিবের পদে। ড. রজত নন্দকে পুরনো দফতরের সঙ্গে তথ্য ও সংস্কৃতি দফতরের ক্যাবিনেট সচিব ও ডিরেক্টর করা হয়েছে।

এছাড়াও আইএএস হিন্দোলে দত্তকে আসানসোল পুরসভার কমিশনার পদে পাঠানো হয়েছে। রদবদল করা হয়েছে একাধিক জেলার অতিরিক্ত জেলাশাসকের পদে। আইএএস শেখ আনসার আহমেদকে মালদার অতিরিক্ত জেলাশাসকের পদ থেকে সরিয়ে পাঠানো হয়েছে পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে। ধীমান বারইকে পূর্ব বর্ধমানের এডিএমের পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে টেট ও এসডি দফতরের বিশেষ সচিবের পদে। প্রশান্ত রাজ শুক্লকে দক্ষিণ ২৪ পরগনার এডিএম থেকে সরিয়ে দেওয়া হয়েছে বাঁকুড়ার দায়িত্বে। আইএএস সুমন সৌরভ মোহন্তিকে উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসকের পদ থেকে সরিয়ে পাঠানো হয়েছে পশ্চিম বর্ধমানে। দক্ষিণ দিনাজপুর থেকে জলপাইগুড়ির এডিএম হয়েছেন শ্রী রাজেশকে। হাওড়ার বর্তমান অতিরিক্ত জেলাশাসক প্রিয়দর্শীনিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ক্রেতা সুরক্ষা দফতরের বিশেষ সচিবের পদে। তাঁর জায়গায় এসেছেন শ্রীমতি সিঞ্জন শেখর। আইএএস লক্ষ্মণা পেরুমাই আরকে বাঁকুড়া থেকে ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক করা হয়েছে।

আরও পডুন: ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

এছাড়াও বেশ কয়েকটি জেলার অতিরিক্ত জেলাশাসকের পদে রদবদল করা হয়েছে। রাজ্যে পালাবদলের পর এই প্রশাসনিক স্তরে রদবদল চলছে। যদিও এটি রুটিন বদলি বলে জানিয়েছে নবান্ন।

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০