হলিউডে ডেবিউ করছেন বরুণ ধাওয়ান, কোন ছবিতে দেখা যাবে অভিনেতাকে?

মুকুটে নয়া পালক। বলিউডে রাজত্বের পর এবার হলিউডে ডেবিউ করতে চলেছেন বরুণ ধাওয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুকুটে নয়া পালক। বলিউডে রাজত্বের পর এবার হলিউডে ডেবিউ করতে চলেছেন বরুণ ধাওয়ান। জানা যাচ্ছে, লরেন্স কাসানফের প্রযোজনায় একটি বিগ বাজেটের হলিউড অ্যাকশন ছবির জন্যে ‘বর্ডার ২’ অভিনেতাকে প্রস্তাব দেওয়া হয়েছে, যদি বিষয়টি সত্যি হয়, তাহলে এই ছবির মাধ্যমে আন্তর্জাতিক সিনেমায় যাত্রা শুরু করবেন বরুণ। এর আগে ঐশ্বর্য রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, রিচা চাড্ডা-সহ একাধিক বলিউড অভিনেত্রী হলিউড সিনেমায় কাজ করেছেন। এবার এই তালিকায় যুক্ত হতে চলেছেন বরুণ ধাওয়ান।

সূত্রের খবর, ছবিটি বরুণ ধাওয়ানের কেরিয়ারে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে অভিনেতা এবং প্রযোজনা দলের সঙ্গে এই নিয়ে দীর্ঘ আলোচনা চলেছে। বরুণ নিজেই লরেন্স কাসানফের সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও বিষয়গুলো এখনও চূড়ান্ত করা হয়নি। তবে চূড়ান্ত খবর জানার জন্যে অপেক্ষায় থাকতে হবে। শোনা যাচ্ছে, এটি একটি ইন্টার-প্যারালাল ইউনিভার্স ঘরানার চলচ্চিত্র হবে। যেটি বলিউডে খুব একটা ব্যবহৃত হয়না। তাই খবরটি যদি সত্যি হয়, তাহলে অভিনেতাকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখা যাবে।

যদিও বর্তমানে আলোচনায় রয়েছে বরুণ ধাওয়ানের আসন্ন ছবি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’। যে ছবিটির ট্রেলার লঞ্চ হওয়ার কথা ছিল গতকাল বৃহস্পতিবার (২১ মে)। কিন্তু প্রযুক্তিগত কারণে ইভেন্টটি শেষ মুহূর্তে বাতিল হয়। ছবিটিতে বরুণের পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর এবং পূজা হেগড়ে । ইতিমধ্যেই ছবির টিজার এবং গানগুলি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তবে ছবির ট্রেলার লঞ্চ কবে হবে, নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফ থেকে। এদিকে গত কয়েক মাসে ছবিটির মুক্তির তারিখ বারবার পরিবর্তন হয়েছে। ছবিটির প্রথমে ৫ জুন মুক্তির কথা ছিল। পরে, যশ অভিনীত ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’ ছবির ঘোষণার পর এর মুক্তি পিছিয়ে ১২ জুন করা হয়। এরপর নির্মাতারা আবারও মুক্তির তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত নেন। শেষমেষ ৪ জুন ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। ছবির শিরোনামটি ১৯৯৯ সালের কমেডি ‘বিবি নং ১’-এর জনপ্রিয় গান থেকে অনুপ্রাণিত।

স্বরূপনগরে গো – হত্যা বন্ধ এবং জাতীয় পশু হিসেবে স্বীকৃতির দাবি ইমাম-মোয়াজ্জেনদের

নিখুঁত হওয়া চাই, কুরবানির আগে ডেন্টাল কেয়ারে গিয়ে দাঁত তোলা হল ছাগলের

স্মিতার মৃত্যুর পর রেখার প্রেমে পড়েছিলেন রাজ বব্বর, বিস্ফোরক অভিনেতার ছেলে আর্য

বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

মালদহে বাঁশহাট ঘাটে স্নান করতে নেমে নিখোঁজ ২ নাবালকের দেহ উদ্ধার

একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, গ্লাসের ওপাশ থেকে দেখছিল নির্যাতিতার পরিবার

অক্ষয়ের ১ কোটি টাকার অনুদানে ভোলবদল হল কাশ্মীরের একটি জরাজীর্ণ স্কুলের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে পাকিস্তান-বাংলাদেশ থেকে খুনের হুমকি ফোন!