মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিনদিনের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ। মায়ের অপারেশনের সময়ে পাশে থাকার জন্য ১৫ দিনের অন্তর্বর্তী জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। যদিও ১৫ দিন নয়, উমরকে তিনদিনের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। আগামী ১ থেকে ৩ জুন পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত। ২০২০-তে দিল্লি হিংসায় অভিযুক্ত উমর খালিদ। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা (UAPA)। সেই মামলাতেই ২০২০ সালের সেপ্টেম্বর থেকে জেলবন্দি রয়েছেন উমর। 

আরও পডুন: বাংলাদেশে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

জানা গিয়েছে, তাঁর মা অসুস্থ। অস্ত্রোপচার হবে, সেই কারণেই পাশে থাকতে চান উমর। তাই আগেই ১৫ দিনের জন্য অন্তর্বর্তী জামিন চেয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা। যদিও নিম্ন আদালত তাঁর আর্জি খারিজ করে দেন। তারপরেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন উমর। সেখানেই আজ, শুক্রবার তিনদিনের জন্য উমরকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেওয়া হয়। আগামী ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত তিনি শর্তসাপেক্ষে জেলের বাইরে থাকতে পারবেন। তবে শুধুই মায়ের অস্ত্রোপচার নয়, কাকার শেষকৃত্যেও উপস্থিত থাকতে চেয়ে অন্তর্বর্তী জামিনের আর্জি জানিয়েছিলেন উমর। দিল্লি হাইকোর্টে এই বিষয়ে আর্জি জানাতে গিয়ে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা বলেন, ‘আমার ৬২ বছর বয়সি মা গত দু’বছর ধরে সিস্টের সমস্যায় ভুগছেন। তাঁর পিঠে সিস্ট তৈরি হয়েছে। চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। আগামী ২ জুন সেই অস্ত্রোপচারের দিন নির্ধারিত হয়েছে। আমার বৃদ্ধ বাবার একার পক্ষে অসুস্থ মায়ের দেখাশোনা করা সম্ভব নয়। আমিই একমাত্র সন্তান। তাই এই সময়ে মায়ের প্রতি কর্তব্য পালন করতে চান। থাকতে চান পরিবারের পাশে।’ উমরের এই আর্জিতেই সাড়া দিয়ে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত। তাঁকে ৪ জুন ফের জেলে ফিরতে হবে বলে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। 

গুরুগ্রামে এনকাউন্টারে নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

নরওয়ের বিরুদ্ধে নামার আগেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে, দুই ম্যাচ নিষিদ্ধ দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?