১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে? জানিয়ে দিল পরিবহণ দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : ১ জুন থেকে সরকারি বাসের পরিষেবা কেমন হবে, কত সংখ্যক বাস নামানো হবে, কোন নিগম কটি বাস চালাবে সবটা নিয়ে বৈঠক হল শুক্রবার। ময়দান টেন্টে ভূতল পরিবহণ নিগম, ক্যালকাটা ট্রাম কম্পানি, সিএসটিসি সংস্থাকে নিয়ে এদিন বৈঠক করেছে পরিবহণ নিগম৷ মূলত ১ জুন থেকে মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই বিষয়টি নিয়েও এদিন একাধিক আলোচনা হয়।

বর্তমানে সরকারি বাসের অপর্যাপ্ততা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবের কারণে ডিপোগুলোতে সরকারি বাস পড়ে থাকত। আগের সরকারের আমলে সঠিক পরিষেবা মিলত না। পরিষেবা যাতে সঠিকভাবে দেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বলা হয়েছে, ধাপে ধাপে সরকারি বাস বৃদ্ধি করা হবে। রক্ষণাবেক্ষণের অভাবে যেসকল বাস ডিপোতে পড়ে রয়েছে, সেগুলো মেরামত করা হবে। নতুন বাসের বিষয়ে জিজ্ঞাসা করা হলে জানানো হয়েছে, নতুন বাসও কেনার বিষয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে সরকারি বাসের যে অপর্যাপ্ততা ছিল, তা কাটিয়ে তোলার চেষ্টা হচ্ছে। মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা শুরুর কথা বলার পরেই, শোনা যাচ্ছিল-কেমন থাকবে বাস পরিষেবা। তার কারণ সরকারি বাস সেইভাবে সমস্ত রুটে পাওয়া যায়না। তবে আশ্বাস দিয়ে বলা হয়েছে, মিলবে পরিষেবা।   

এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিনামূল্যে বাসে চড়ার পরিষেবা শুধুমাত্র রাজ্যের মহিলারাই পাবেন। অন্য রাজ্য থেকে এলে সেই সুবিধা মিলবে না। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, যে ১১টি পরিচয়পত্রের কথা বলা হয়েছে, তারমধ্যে যেকোনও একটি সরকারি বাসে যাতায়াতের সময় কাছে রাখতে হবে। কন্ডাক্টরকে বাধ্যতামূলকভাবে সেটি দেখাতে হবে। তারপরেই টিকিট পাঞ্চিং মেশিন থেকে একটি কুপন ইস্যু করতে হবে। প্রতিমাসে যে পরিমাণ টিকিট ইস্যু হবে, তার সমপরিমাণ টাকা গড় হিসেবে ধরে পরিবহণ দফতরকে দেওয়া হবে।

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর

সিলেটে প্রকাশ্যে হিন্দু পুলিশ কর্মীকে কুপিয়ে খুন করল মাদকপাচারকারী

জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর রূপ, বিশ্বের ৫০ উষ্ণতম শহর ভারতেই রয়েছে

সাত বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে খুন, গর্জে উঠলেন সাকিব-মাশরাফিরা

‘‌বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে আছেন তৃণমূলীরা’‌, বড় দাবি শমীকের

রবিবার বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো, জেনে নিন সময়সূচী

ফ্রান্সে পৌঁছলেন ঐশ্বর্য, ফুল দিয়ে অভিনেত্রীকে স্বাগত ‘Cannes’-এর

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার

ফের কালিয়াচক থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট,ধৃত ১

‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী