আট বছর ধরে লুকিয়ে ভারতে বসবাস, সন্দেশখালিতে আটক বাংলাদেশি নাগরিক

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা আট বছর ধরে লুকিয়ে ভারতে বসবাস। সন্দেহ হতেই এক বাংলাদেশি নাগরিককে গ্রামবাসীরা পুলিশের হাতে তুলে দিল। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম এমএইচ ইসলাম। বাংলাদেশের ঢাকার বাসিন্দা। সন্দেশখালির মনিপুর এলাকার ঘটনা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

জানা গিয়েছে, ওই ব্যক্তি ২০১৮ সালে সাতক্ষীরা বর্ডার পার হয়ে অবৈধভাবে ভারতে ঢুকে পড়ে। এরপর ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে শ্রমিকের কাজ করে বেড়াতে সে। শনিবার (২৩ মে) বিহার থেকে সে সন্দেশখালির মনিপুরে চলে আসে। এলাকার মানুষের সন্দেহ হওয়ায় তাকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই ওই ব্যক্তি স্বীকার করে যে সে বাংলাদেশী। তবে তার কাছে কোনও ভারতীয় নাগরিকত্ব নেই। তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে। পরে সন্দেশখালি থানার পুলিশের হাতে ওই বাংলাদেশিকে তুলে দেয় গ্রামবাসীরা। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে।

আরও পড়ুন-‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

সম্প্রতি, অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে উত্তর ২৪ পরগনার নিমতা থানার পুলিশ। ধৃতদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকেও। ধৃতদের কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, ই-রেশন কার্ড, জন্ম শংসাপত্র, ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড-সহ একাধিক নথি উদ্ধার হয়েছে। মিলেছে বাংলাদেশের জন্ম শংসাপত্র। কীভাবে সীমান্ত পেরিয়ে এরা ভারতে ঢুকেছে, এরা কোনও চক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল

অল্লু অর্জুনের সঙ্গে বেসিলের নতুন ছবি কী ‘শক্তিমান’? অবশেষে মিলল স্পষ্ট ইঙ্গিত

ক্যালিফোর্নিয়া যেকোনও সময় বিস্ফোরণ, ঘরবাড়ি ছেড়ে পালালেন ৪০ হাজার বাসিন্দা

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে একই পর্দায় বাংলাদেশি নায়ক জায়েদ খান

বিশ্বকাপের আগে মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বৃহস্পতিবার ২৮ মে ‘বকরি ঈদ ‘ উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করল নবান্ন

শান্তনুর কান্দির বাড়ি বাজেয়াপ্তের তোড়জোড়, কী উদ্ধার হল ইডির অভিযানে?

‘বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইনে থাকার পরামর্শ দিয়েছিলেন মা’, বিস্ফোরক স্বীকারোক্তি নায়িকার

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

‘পরিযায়ী হয়ে কাউকে আর রাজ্যের বাইরে যেতে হবে না’, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বার্তা শমীকের

বাইপাসের ধারে তৃণমূলের অফিস ছাড়তে হচ্ছে, নোটিশ দিলেন মালিক

গ্রামের রাস্তা তৈরির টাকা আত্মসাৎ করার ঘটনায় তৃণমূল প্রধানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ