শান্তনুর কান্দির বাড়ি বাজেয়াপ্তের তোড়জোড়, কী উদ্ধার হল ইডির অভিযানে?

Share:

নিজস্ব প্রতিনিধি, কান্দি: কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়ি বাজেয়াপ্ত করার প্রস্তুতি শুরু করেছে ইডি। শুক্রবার সকাল থেকে দীর্ঘক্ষণ সেখানে তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। একদিনে তাঁর কলকাতা ও কান্দির বাড়িতে অভিযান চালিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি আরও বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়েছেন ইডি আধিকারিকরা। শুক্রবারের অভিযানেই প্রায় দু’কেজি সোনা উদ্ধার করেছে ইডি। পাশাপাশি বেশ কিছু নগদ টাকা, মোবাইল ফোন এবং সম্পত্তির কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

কান্দির প্রাসাদের মতো বাড়ি থেকে বিপুল নথি উদ্ধার হয়েছে। সেই নথি খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে। শান্তনু সিনহার ঘনিষ্ঠের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২ কেজি সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য ৩ কোটি টাকা। পাশাপাশি বিপুল টাকা ও বেশ কিছু মোবাইলও উদ্ধার করা হয়েছে। ওই মোবাইলে অধিকাংশ চ্যাট মুছে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। সেই তথ্য রিকভার করার কাজ চলছে। 

জমি এবং আর্থিক অনিয়ম সংক্রান্ত মামলায় শুক্রবার সকালে কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি’র আধিকারিকরা। বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস। কান্দি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তাঁর একটি প্রাসাদোপম পৈতৃক বাড়ি আছে। সেই বাড়িতেই তল্লাশির জন্য হানা দেন তদন্তকারীরা। যদিও গত সাতদিন ধরে বাড়িটি তালাবন্ধ অবস্থায় রয়েছে বলে খবর। সোনা পাপ্পু মামলায় শান্তনুর সঙ্গে যোগসাজস কী ছিল সেটা জানতেই কান্দিতে হাজির হয়েছিল ইডি। শুক্রবার গিয়েই ভিতরে ঢুকতে পারেননি তদন্তকারীরা। পরে থানায় গিয়ে প্রয়োজনীয় নিয়ম পূরণ করে তালা ভেঙে ভিতরে ঢুকতে পেরেছেন আধিকারিকরা। এবার প্রাসাদের মতো সেই বাড়ি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

রুক্মিণীর বিকিনি পরা ভুয়ো ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল

অল্লু অর্জুনের সঙ্গে বেসিলের নতুন ছবি কী ‘শক্তিমান’? অবশেষে মিলল স্পষ্ট ইঙ্গিত

ক্যালিফোর্নিয়া যেকোনও সময় বিস্ফোরণ, ঘরবাড়ি ছেড়ে পালালেন ৪০ হাজার বাসিন্দা

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে একই পর্দায় বাংলাদেশি নায়ক জায়েদ খান

বিশ্বকাপের আগে মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

বৃহস্পতিবার ২৮ মে ‘বকরি ঈদ ‘ উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করল নবান্ন

শান্তনুর কান্দির বাড়ি বাজেয়াপ্তের তোড়জোড়, কী উদ্ধার হল ইডির অভিযানে?

‘পরিযায়ী হয়ে কাউকে আর বাইরে যেতে হবে না’, নির্মলার সঙ্গে বৈঠকের পর বার্তা শমীকের