বিশ্বকাপের আগে মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র ১৯ দিন পর ফুটবল প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। শুরু হবে ফুটবল বিশ্বকাপ। সমস্ত দলগুলি নিজেদের সেরা দিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। সেই সময়ে আর্জেন্টিনা শিবিরের জন্য এল বড় দুঃসংবাদ। খেলা শুরুর আগেই গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে বেড়েছে চিন্তা। নেপথ্যে চোট। যার কারণে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ওয়ার্মআপের সময় আঙুলে চোট পেয়েছিলেন তিনি। তবে তা সত্বেও  অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ খেলেছেন তিনি। গত বুধবার ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ৩০ বছর পর ইউরোপা লিগ ফাইনাল জেতে অ্যাস্টন ভিলা। আগামী মাস থেকে শুরু হতে চলা বিশ্বকাপের লড়াইয়ে নামার আগে এই চোট আরও গুরুতর হতে পারে জেনেও ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন তারকা খেলতে নেমেছিলেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, মার্টিনেজের সুস্থ হতে প্রায় ২০ দিন সময় লাগবে। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। কানশাস সিটিতে ১৬ জুন আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে।  
টিওয়াইসি স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়েছে এই ম্যাচের আগে মার্টিনেজের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বেশি থাকলেও বিষয়টি নিয়ে কোনও নিশ্চয়তা নেই। অর্থাৎ মার্টিনেজ সুস্থ হতেও পারেন, আবার না-ও পারেন। যদি তিনি চোট থেকে সেরে না ওঠেন তাহলে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে হয়ত তাঁকে দেখা যাবে না। জানিয়ে রাখা ভাল, বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে । ৬ জুন টেক্সাসে  হন্ডুরাসের মুখোমুখি হবে স্কালোনির দল। আলাবামায় ৯ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড। এই দুই ম্যাচে  থাকবেন না মার্টিনেজ। সূত্রের খবর মার্টিনেজকে নিয়ে ঝুঁকি নেবেন না  তাঁদের দলের কোচ।   

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

‘উনি এখন ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে রসিকতা শেখর সুমনের

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক

‘একমাত্র তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে’, প্রখ্যাত গায়িকা জানকির মৃত্যুতে শোকস্তব্ধ তৃষা

বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প

ফর্ম ৬-এ নতুন নিয়ম! বাবা-মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম উঠবে না?