প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ব্যাট হাতে লড়লেন শুধু জস ইংলিস ও আয়ুষ বাদোনি। দু’জনের চওড়া ব্যাটে ভর করে শনিবার (২৩ মে) প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ছয় উইকেট হারিয়ে ১৯৬ রান লখনউ সুপার জায়ান্টস। প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে শ্রেয়স আইয়ারদের চাই ১৯৭  রান।

এদিন লখনউয়ের একানা স্টেডিয়ামে টস জিতে প্রথমে লখনউকে ব্যাট করতে পাঠান পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ঘরের মাঠে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লখনউ। দ্বিতীয় ওভারেই আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে শূন্যরানে সাজঘরে ফিরে যান লখনউয়ের ওপেনার আর্শিন কুলকার্নি। তিন নম্বরে নেমে হতাশ করেন নিকোলাস পুরানও। তিনি তৃতীয় ওভারে মার্কো জানসেনের বলে আউট হয়ে যান। সাত বলে করেন মাত্র ২ রান। তবে ওপেনার জস ইংলিস ও আয়ুষ বাদোনি সেই ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যান। মূলত বাদোনির আগ্রাসী মেজাজে ব্যাটিংয়ের দৌলতে পাওয়ার প্লে-তে ৬৬ রান তোলে লখনউ।

সপ্তম ওভারে বল করতে এসে বাদোনির তাণ্ডব থামান যুজবেন্দ্র চহাল। ১৮ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন বাদোনি। এর পরে অধিনায়ক ঋষভ পন্থ ও জস ইংলিশ ঠান্ডা মাথায় খেলে দলকে একশো রানের গণ্ডি পার করে দেন। যদিও দশম ওভারেই ইংলিসের ক্যাচ ফেলে দেন আর্শদীপ সিংহ। তখন ৩১ রানে ব্যাট করছিলেন অসি ব্যাটার। জীবন ফিরে পা্ওয়ার পরে ২৮ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন ইংলিস। ১৪তম ওভারের তৃতীয় বলে ঋষভের (তখন ২০ রানে ব্যাট করছিলেন) ক্যাচ ফস্কান আর্শদীপ। তবে জীবন ফিরে পেলেও বেশিদূর এগোতে পারেননি ঋষভ। পরের বলে যুজবেন্দ্র চহালের বলে বিশাল ছক্কা হাঁকালেও পঞ্চম বলে মার্কো জানসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন লখনউ অধিনায়ক।

এর পর আব্দুল সামাদ ও জস ইংলিস দলকে এগিয়ে নিয়ে যান। ১৭তম ওভারে লখনউ শিবিরে ফের ধাক্কা দেন শশাঙ্ক সিংহ। ৪৪ বলে ৭২ রান করে আউট হয়ে যান ইংলিস। পরের ওভারে মার্কো জানসেনের বলে সাজঘরের পথ ধরেন মুকুল চৌধুরীও (১)। শেষ পর্যন্ত আব্দুল সামাদের ঝোড়ো ইনিংসের দৌলতে ছয় উইকেট হারিয়ে ১৯৬ রানে পৌঁছাতে সক্ষম হয় লখনউ। সামাদ ২০ বলে ৩৭ ও শচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন পাঁচ বলে পাঁচ রান করে আপরাজিত থাকেন। পঞ্জাবের জয়ে মার্কো জানসেন ও যুজবেন্দ্র চহাল দুটি করে উইকেট নিয়েছেন।

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক

আরজি কর কাণ্ড: অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

অ্যাম্বুলেন্সে করে ছাগল চুরি! হুগলিতে গ্রেফতার তিনজন

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর