রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে উত্তাল সার্বিয়া, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে ব্যপক সংঘর্ষ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার রাত থেকে উত্তাল সার্বিয়ার রাজধানী বেলগ্রেড।  রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ  ছড়িয়ে পড়ে এবং দ্রুত তা হিংসাত্মক  আকার নেয়।   সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। বিক্ষোভকারীরা  পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  

শনিবার রাতে রাজধানীর অন্যতম প্রধান যান চলাচল কেন্দ্র স্লাভিয়া স্কোয়ারে জড়ো হয়েছিল বিক্ষোভকারীরা। এই ঘটনার পরেই পুলিশ প্রায় ১ কিলোমিটার দূরে অবস্থিত বেলগ্রেড সিটি হল ঘিরে ফেলে।  তারপরেই রাষ্ট্রপতি ভবনের কাছে এবং সেই পার্কের বাইরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়। শনিবার বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে বলেও অভিযোগ উঠেছে।  উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একাধিক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহারের ফলে পুরো এলাকা জুড়ে ঘন ধোঁয়ায়  ছেয়ে গিয়েছে।  

আরও পড়ুন: ইবোলা আতঙ্কে সতর্ক ভারত, তিন দেশে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

শহরের কেন্দ্রস্থলে সমবেত হাজার হাজার মানুষ রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুইচিচের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন।  জানিয়ে রাখা ভালো, এই ক্ষোভ এখনের নয়।  ২০২৪ সালের ১ নভেম্বর উত্তর সার্বিয়ার নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এই মর্মান্তিক ঘটনাটি সরকারের বিরুদ্ধে ব্যাপক জনরোষের জন্ম দেয়।  এই বিশাল বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে মূলত সার্বিয়ার ছাত্র সংগঠনগুলো। এই সমাবেশে হাজার হাজার ছাত্রছাত্রী ও সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং প্রশাসনিক সংস্কারের দাবি  জানিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে  সার্বিয়ায় এই ধরনের সরকারবিরোধী বিক্ষোভ চলছে। 

 

বাবা ইঞ্জিনিয়ার, ছেলে বাইক চোর! সোনারপুরে গ্রেফতার ২ স্কুল পড়ুয়া

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

ইবোলা আতঙ্কে সতর্ক ভারত, তিন দেশে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

ভালবাসার স্বীকৃতি! পরিবারের সম্মতি নিয়েই বিয়ে করলেন সমকামী যুগল

আইসিইউ-তে বিক্রম চ্যাটার্জির মা, চরম উদ্বেগে অভিনেতা

ঘটে গেল আজব কাণ্ড! ওষুধের বদলে আস্ত Airpod খেয়ে ফেললেন তরুণী

লঞ্চের আগেই গুগল পিক্সেল ১১ স্মার্টফোন নিয়ে বড় জল্পনা, প্রকাশ্যে এল ‘বিশেষ ফিচার’

Falta Repoll 2026 Result LIVE: প্রথম রাউন্ডেই ৯ হাজার ভোটে এগিয়ে বিজেপি

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে উত্তাল সার্বিয়া, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে ব্যপক সংঘর্ষ

IPL-এ অভিষেকের পর ছেলে অর্জুনকে নিয়ে বাবা শচিনের আবেগঘন পোস্ট ভাইরাল

খুব শিগগিরই প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে আসছে Motorola, কোন ফিচার থাকছে?