রবিবার মানেই স্পেশাল মেনু, তাই চট জলদি বানিয়ে ফেলুন এই লোভনীয় চিকেন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার মানেই একটু আলাদা, একটু স্পেশাল খাবারের খোঁজ। আর সেই তালিকায় এবার জায়গা করে নিতে পারে নারকেল দুধে রান্না করা সুস্বাদু চিকেন কারি। খুব অল্প উপকরণ আর মাত্র ২০ মিনিট সময়েই ঘরেই তৈরি করা যায় এই ভিন্ন স্বাদের পদ। সাধারণ মশলার সঙ্গে নারকেল দুধের ক্রিমি টেক্সচার এই রেসিপিকে করে তোলে আরও আকর্ষণীয়। দুপুরের ভাত কিংবা রাতের রুটির সঙ্গে পরিবেশন করলে মিলবে রেস্তোরাঁর মতো স্বাদ।

কীভাবে বানাবেন?

উপকরণ: মুরগির মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা কুচি ১ টেবিল চামচ, টমেটো কুচি আধ কাপ, নারকেলের দুধ ১ কাপ, নুন স্বাদমতো, গোলমরিচ ১ চা চামচ, সাদা তেল ২ টেবিল চামচ।

আরও পড়ুন: কাঁচা আম দিয়েই বানান ৫ রকম মিষ্টি, যা ফিরিয়ে আনবে ছোটবেলার স্মৃতি

প্রণালী: মুরগির মাংসে নুন এবং গোলমরিচ মাখিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এ বার কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে নাড়াচড়া করুন। এর পর আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে মাখিয়ে রাখা মাংস দিয়ে নাড়াচড়া করুন। স্বাদ মতো নুন দিন। টমেটো কুচি দিয়ে ভাল করে নেড়ে নিয়ে মিনিট দশেক ঢেকে রাখুন। কিছু ক্ষণ পর ঢাকা খুলে নারকেল দুধ মিশিয়ে দিন। ঝোল ফুটে উঠলে গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে দারুণ জমে যামে এই দুর্দান্ত স্বাদের নারকেল দুধে মুরগি।  

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫