‘তোলবাজির’ টাকা ফেরত!‌ গোসাবায় বিজেপি কর্মীর অর্থ মেটালেন তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পর থেকে নানা জায়গায় টাকা ফেরত দেওয়ার ঘটনা ঘটছে। ২০২১ সালে তৃতীয়বার তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসতেই বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে টাকা নিয়েছিলেন বেশ কিছু নেতা। এই তৃণমূল নেতারা এবার পড়েছেন বিপাকে। কারণ পশ্চিমবঙ্গে এসেছে বিজেপি সরকার। আর ওই কর্মীরা এখন টাকা ফেরত চাইতে শুরু করেছেন। তাই ফেরত দেওয়ার পালা শুরু হয়েছে। এমনকী এই নিয়ে থানায় অভিযোগ দায়ের হতেই বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে এখন টাকা ফেরত দিচ্ছেন অনেকেই। তবে রাতের অন্ধকারে।

গোসাবায় এবার সামনে এল ২০২১ সালের ভোট পরবর্তী হিংসাকে ঘিরে টাকা লেনদেনের অভিযোগ। বিজেপির দাবি, তখন রাজনৈতিক কারণে জরিমানা হিসেবে নেওয়া টাকা অবশেষে ফেরত দেওয়া হয়েছে। তৃণমূল সরকারের আমলে বারবার তোলাবাজির অভিযোগ উঠেছে। এবার সেই তোলাবাজির টাকাই ফেরত দিলেন গোসাবার তৃণমূল নেতা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি করার অপরাধে এক ব্যক্তির কাছ থেকে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল। এবার সেই বিজেপি কর্মীকেই টাকা ফেরত দিলেন ওই তৃণমূল নেতা। আসলে বেকায়দায় পড়েই এই টাকা ফেরত দিলেন বলে মনে করা হচ্ছে।

বিজেপি নেতা বরুণ প্রামাণিকের অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর হিংসার সময় বিজেপি করার ‘অপরাধে’ তাঁদের কর্মী সন্তোষ জানা’‌র কাছ থেকে ৮০ হাজার টাকা নেওয়া হয়েছিল। তৃণমূল নেতা পরিতোষ হালদারের নেতৃত্বে ওই টাকা নেওয়া হয়। আর তাতে যুক্ত ছিলেন পরিতোষ দাস নামে এক তৃণমূল কর্মী। এবার নিজের জেল যাওয়া আটকাতে সেই ৮০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। বিজেপি কর্মী সন্তোষ জানাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। দোকান জবরদখল করে পার্টি অফিস তৈরিরও হুমকিও দেওয়া হয়েছিল। কয়েকটা বাড়ি–ঘরও ভাঙচুর করা হয়। এখন বাধ্য হয়ে পরিতোষ দাস টাকা ফেরত দেন।

তাছাড়া রবিবার রাতের অন্ধকারে বিজেপি কর্মী সন্তোষ জানার কাছে এসে তৃণমূল বুথ সভাপতি পরিতোষ দাস ৮০ হাজার টাকা ফেরত দেন। তৎকালীন তৃণমূল অঞ্চল সভাপতি পরিতোষ হালদারের নির্দেশেই তিনি ওই বিজেপি কর্মীর কাছ থেকে জরিমানার নামে টাকা তুলেছিলেন বলে স্বীকার করেছেন। এই ঘটনা তোলবাজি এবং অত্যাচার করার জ্বলন্ত প্রমাণ।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা