‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পর থেকে শিল্প, কলকারখানা এবং কর্মসংস্থানের উপর জোর দিয়েছে। রাজ্যের বেকার ছেলে–মেয়েদের হাতে কাজ দরকার। আর তার জন্য প্রয়োজন শিল্প। আর সেটার উপর যে বিজেপি কাজ করছে সেটা আজ, সোমবার বণিকসভায় জানিয়ে দিলেন রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হয়ে রাজ্যের শিল্প পরিকাঠামো ও অর্থনীতি নিয়ে আলোচনা করেন শমীক ভট্টাচার্য।

এখানে বণিকসভার সঙ্গে বৈঠকে রাজ্যের অর্থনৈতিক হাল ফেরানোর নানা দিক এবং সার্বিক উন্নয়ন নিয়ে আশার আলো দেখালেন বিজেপির রাজ্য সভাপতি। এখানেই শমীক ভট্টাচার্য বলেন, ‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত হয়ে রয়েছেন। শুধু অপেক্ষা করছেন জমি এবং নীতির জন্য। আমরা নতুন ডাটা নীতি নিয়ে আসছি নয়া বিনিয়োগকারী যাঁরা তাঁদের জন্য। রাজ্যের ভঙ্গুর অর্থনীতি এবং শিল্প পরিকাঠামো পুনর্গঠনের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার বিষয়ে কাজ চলছে। গত ১৫ বছরে পশ্চিমবঙ্গে অর্থনৈতিক পরিস্থিতি ধ্বংস করা হয়েছে।’‌

এদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য কদিন আগেই নয়াদিল্লি সফরে গিয়েছিলেন। সেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেন শমীকবাবু। তারপরই এবার বণিকসভায় নয়া দিশা দেখালেন তিনি। এদিন শমীক ভট্টাচার্যের বক্তব্য, ‘‌কেউ বাইরে থাকুক আমরা চাই না। এখানেই যাতে কাজ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ডবল ইঞ্জিন সরকার সেই কাজ করবে। সব জায়গায় কাজ করতে হবে।’‌ কলকাতার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় বিজেপির রাজ্য সভাপতি ব্যবসায়ীদের নানা সমস্যার কথা শোনেন এবং নিজের মতামত তুলে ধরেন।

অন্যদিকে গত সরকারকেও কাঠগড়ায় তুলেছেন বিজেপির এই রাজ্যসভার সাংসদ। পরিযায়ী শ্রমিকদের সম্পর্কেও বার্তা দেন তিনি। তাই শমীক ভট্টাচার্যের কথায়, ‘‌যাঁরা তিন–চার পুরুষ পশ্চিমবঙ্গে আছেন, যাঁরা শিক্ষিত হয়েছেন, যাঁরা ব্যবসা করেছেন তাঁরাও বাঙালি। আমরা আগে ভারতীয় তারপর এখন বাঙালি। আমরা এখানে ব্যবসা চাই। পরিযায়ী শ্রমিক তৈরি করা রাজ্য হতে চাই না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’‌ এই অনুষ্ঠানে অর্থনৈতিক আলোচনার পাশাপাশি বিভিন্ন বিষয়কে তুলে ধরেন তিনি। তবে মূল বিষয়টি ছিল, বিনিয়োগকারীদের নিয়ে এসে শিল্প গড়ে তোলা এবং কর্মসংস্থান তৈরি করা।

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর