হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে কোমরের উপর বল রাখা বিশাল মূর্তি ভাঙা হয়েছে। এরই মাঝে এবার নতুন করে শিরোনামে উঠে এল লেকটাউনের লিওলেন মেসির মূর্তি। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, সেই মূর্তিটি ভেঙে পড়ে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই তাঁরাই খবর দেন লেকটাউন থানায়। সেই মতো সরজমিনে খতিয়ে দেখতে আসেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার, সরকারি আধিকারিক ও লেকটাউন থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মানুষ লেকটাউন থানায় অভিযোগ করেন, মেসির স্ট্যাচু হাওয়ায় দুলছে। যখন-তখন ভেঙে পড়তে পারে। তারপরই ইঞ্জিনিয়ার, পুলিশ ও আধিকারিকরা পরিদর্শনে আসেন। জানা গিয়েছে তড়িঘড়ি তারা ব্যবস্থা নিতে চলেছেন। পরিস্থিতি ঠিক থাকলে সোমবার (২৫ মে) রাতেই মূর্তি ভাঙার কাজ শুরু হতে পারে বলে খবর।

আরও পড়ুন-বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তনমন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে এই মূর্তিটি বসানো হয়েছিল লেকটাউনে। গত বছর ১৩ ডিসেম্বর কলকাতায় এসে  মেসি ভার্চুয়ালি এই ৭০ ফুটের মূর্তিটির  উদ্বোধন করেছিলেন। বিশ্বখ্যাত ফুটবল তারকাকে দেখতে সেদিন যুবভারতী স্টে়ডিয়ামে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। মেসিকে ঠিকভাবে দেখতে না পেয়ে মাঠে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন ফুটবলপ্রেমীরা। সেই সময় যুবভারতীকাণ্ড গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। কিন্তু কয়েক মাস যেতেই সেই মেসির মূর্তিই এখন নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌