মোথাবাড়ি কাণ্ডের গ্রেফতার আরও ১৫, তদন্তে গতি NIA-র

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহ মোথাবাড়িতে ৭ বিচারকদের হেনস্থা ও অশান্তি ছড়ানোর অভিযোগে আরও ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে এই ১৫ জনকে গ্রেফতার করেছে এনআইএ (NIA)। মোথাবাড়ি ও কালিয়াচক থানার বিভিন্ন জায়গায় অভিযান চালান তদন্তকারীরা। সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) তাদের আদালতে তোলা হবে। 

এসআইআর সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য গত ১ এপ্রিল মালদহের কালিয়াচক বিধানসভার মোথাবাড়িতে গিয়েছিলেন সাতজন বিচারক। সেখানকার কালিয়াচক ১ নং বিডিও অফিসে এসআইআর-এ বিচারাধীন থাকা ভোটারদের শুনানি চলাকালীন তীব্র বিক্ষোভ দেখা দেয়। বিডিও অফিসের মধ্যেই ওই সাত বিচারকদের আটকে রাখার অভিযোগ ওঠে। গভীর রাত পর্যন্ত তাঁদের আটকে রেখে বিডিও অফিসের বাইরে চলে তাণ্ডব। সেই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। মোথাবাড়ি কাণ্ডের পুরো তদন্তভার এনআইএ-এর হাতে দিয়েছিল দেশের শীর্ষ আদালত। এই বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছে এনআইএ। ওই দিনের ঘটনার খুঁটিনাটি বিচারকদের কাছ থেকে জেনেছে তদন্তকারীরা।

সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে মোথাবাড়ি ও কালিয়াচকে থানা এলাকায় অভিযান চালায়  তদন্তকারীরা। গভীর রাতেই বিভিন্ন জায়গা থেকে ১৫ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃত ১৫ জনকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে তদন্তকারী সংস্থা। তদন্তকারীরা বলছেন, বিচারকদের হেনস্তার ঘটনায় সরাসরি যোগ রয়েছে ধৃতদের। তাদের জেরা করে এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে সবটাই জানার চেষ্টা চলছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের