‘মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে, থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর ভূয়সী প্রশংসায় দেব

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁকে নিয়ে কী মত দেবের?

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি তৃণমূল কংগ্রেস নেতা হলেও ব্যতিক্রমী। রাজ্যে তৃণমূল শাসনকালেও বিজেপি ঘনিষ্ঠ তারকাদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন। বরাবরই টলিউডের ‘ব্যান’ সংস্কৃতির উল্টোপথে হেঁটেছেন। তাই বিজেপি নেতাদেরও সর্বদা ‘গুড’ বুকে থেকেছেন তিনি। তিনি আর কেউ নন, তারকা-সাংসদ দেব। কিছুদিন আগে নন্দন চত্বরে গিয়ে দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সোনারপুর দক্ষিণের বিজেপি বিধায়ক তথা প্রবীণ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। পালাবদলের বাংলায় তৃণমূল ঘনিষ্ঠ তারকা ডিগবাজি খেয়ে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন। ব্যতিক্রম নন দেবও। তিনিও বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন।

পোস্টে এমনটাও জানান যে, আর রাজনীতি নিয়ে মাথা ঘামাবেন না। যে ইন্ডাস্ট্রির ভাল চাইবে, এবার থেকে তাকেই সমর্থন জানাবেন তিনি। তবে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁকে নিয়ে কী মত দেবের? এই প্রসঙ্গে অভিনেতা হাসতে হাসতে তাঁর পৈতৃক ভূমি তথা নিজের সাংসদ এলাকা মেদিনীপুরকে টেনে বলেন, মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, এগিয়ে রয়েছে এবং আগামী দিনেও থাকবে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মেদিনীপুরের বাসিন্দা। আর দেব নিজেও পশ্চিম মেদিনীপুর এর ঘাটালের সাংসদ। তাই শুভেন্দুর প্রশংসা করেই যে তিনি মেদিনীপুরকে সবক্ষেত্রে এগিয়ে রাখলেন তা বলার অপেক্ষা রাখে না।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরে রাজ্যে এই বদলকে স্বাগত জানিয়েছিলেন দেব। বিশেষত ইন্ডাস্ট্রির ‘ব্যান’ সংস্কৃতি নিয়ে আশা প্রকাশ করে বলেছিলেন, ‘আর ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে ‘ব্যান’ করতে পারবে না। প্রযোজকদের উপরে নিয়মের বোঝা চাপাতে পারবে না। সুষ্ঠু ভাবে কাজ হবে। কাজের পরিমাণ বাড়বে। বাইরে থেকেও কাজ আসবে। তৃণমূল কংগ্রেসের করা ভুলগুলির আর যেন পুনরাবৃত্তি না হয়। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে আরও ভাল কাজ হওয়ার দিকেই তাকিয়ে রয়েছেন দেব।

জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী