বলিউডে ‘নিষিদ্ধ’ হতেই মহীশূরে দেবী চামুণ্ডেশ্বরী মন্দিরে রণবীর, ভিডিও ভাইরাল

মঙ্গলবার (২৬ মে) সকাল সকাল মুম্বই বিমানবন্দরে দেখা যায় তাঁকে। হ্যাঁ, তখন মহীশুরের উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে ‘ডন ৩’ নিয়ে ঝামেলার জেরে বলিউডে ‘নিষিদ্ধ’, অন্যদিকে ঋষভ শেট্টির ‘কান্তারা’ দৈবকে অপমানের জন্যে মহীশূরে চামুণ্ডেশ্বরী মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ কর্নাটক আদালতের। সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ‘ধুরন্ধর’ তারকা রণবীর সিংহের। গতকাল চলচ্চিত্র সংগঠন FWICE রণবীর কে বলিউড থেকে নিষিদ্ধ করেছে। তাঁর সঙ্গে কাউকে কাজ না করার অনুরোধ করা হয়েছে। এমন আবহে প্রায়শ্চিত্ত করার জন্যে কর্নাটক আদালতের নির্দেশকেই প্রাধান্য দিলেন রণবীর সিং। মঙ্গলবার (২৬ মে) সকাল সকাল মুম্বই বিমানবন্দরে দেখা যায় তাঁকে। হ্যাঁ, তখন মহীশূরের উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন অভিনেতা। মহীশূরে চামুণ্ডেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিলেন রণবীর। অভিনেতার কয়েকটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

আরও পড়ুনঃ বলিউডে নিষিদ্ধ হওয়ার পর প্রথম জনসমক্ষে রণবীর, ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন নায়ক

যেখানে অভিনেতাকে দেবীর কাছে প্রার্থনা করতে দেখা গিয়েছে। আসলে গতবছর গোয়ায় একটি অনুষ্ঠানে অভিনেতা ঋষভ শেট্টির সামনেই ‘কান্তারা’ দৈব চামুণ্ডিকে নিয়ে নানারকম মুখাভঙ্গি করেন রণবীর। যেটি ছবিতে দেখানো হয়েছিল। সে ভাবেই ঋষভকে অনুকরণ করেন রণবীর। ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, অভিনেতা চামুণ্ডেশ্বরীকে অপমান করেছেন। হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন। এরপরেই অভিনেতার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। বিপাকে পড়ে অভিনেতা এফআইআর খারিজের আবেদন জানান। সংশোধিত হলফনামা দাখিল করে নিঃশর্ত ক্ষমা চান। বারবার তাঁর আবেদন খারিজ করার পর অবশেষে আদালত অভিনেতাকে দেবী চামুণ্ডেশ্বরীর মন্দিরে ক্ষমা চাওয়ার শর্তে তাঁর আবেদন মঞ্জুর করে। এবং তাঁকে তিরস্কার করে বলে, ভবিষ্যতে যেন তিনি এ ধরনের কাজ না করেন।

 

সেইমতো বলিউডে ‘ব্যান’ হওয়ার একদিন পরেই চামুণ্ডেশ্বরী মন্দিরে পুজো দিতে দেখা গেল অভিনেতাকে। তবে অভিনেতার এই সফর গোপন রাখা হয়েছিল। এদিন মন্দিরে সাধারণ ভক্তের মতোই লাইনে দাঁড়ান এবং দেবী চামুণ্ডেশ্বরীর দর্শন করেন। ভিডিওতে তাঁকে মন্দিরের গর্ভগৃহের প্রবেশদ্বার পর্যন্ত মুখোশ পরে দেখা যায়। গর্ভগৃহে প্রবেশের আগে সেটি খুলে ফেলেন। জানা গেছে, তিনি খালি হাতে এসেছিলেন এবং দেবীর উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা নিবেদন করেন। এদিকে ফারহান আখতারের ‘ডন ৩’ থেকে সরে আসা নিয়ে চলমান বিতর্কের কারণে অভিনেতাকে বলিউড থেকে নিষিদ্ধ করেছে চলচ্চিত্র সংগঠন FWICE।

জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী