ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, জগদীশপুর: হাওড়ার জগদীশপুর গ্রামীণ হাসপাতালকে কেন্দ্র করে ভুয়ো জন্ম শংসাপত্র তৈরির অভিযোগে এখন প্রবল অস্বস্তিতে স্বাস্থ্য প্রশাসন। হাসপাতালের নামাঙ্কিত প্যাড, জাল সিল, ভুয়ো ছাড়পত্র এবং নকল চিকিৎসা নথি ব্যবহার করে সরকারি পোর্টালে তথ্য তুলে আসল জন্ম শংসাপত্র বার করার অভিযোগ উঠেছে। পাসপোর্ট যাচাইয়ের সময় একাধিক নথিতে অসঙ্গতি ধরা পড়তেই সামনে আসে গোটা কারবার।তদন্তে জানা গিয়েছে, বহু ক্ষেত্রে যেসব শিশুর নামে জন্ম শংসাপত্র তৈরি হয়েছে, হাসপাতালের প্রসূতি রেজিস্টারে তাদের কোনও উল্লেখই নেই। স্থানীয় দালাল চক্র, সাইবার পরিষেবা কেন্দ্র এবং স্বাস্থ্যকেন্দ্রের কিছু অস্থায়ী কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সৌভিক ও ভোলা নামে দুই কর্মীর নাম প্রকাশ্যে এসেছে।

এই পরিস্থিতিতে সোমবার স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে চিকিৎসক, নার্স, সিএমওএইচ(CMOH), বিএমওএইচ(BMOH) এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বিধায়ক রুদ্রনীল ঘোষ(MLA Rudranil Ghosh)। বৈঠকের পরে তিনি বলেন, “সিএমওএইচ, বিএমওএইচ, নার্স, আধিকারিক— সকলে মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ কোনওভাবেই অসুস্থ হতে দেওয়া যাবে না। আগে যেভাবে অকাজ আর দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছিল, তা পরিষ্কার করতেই হবে। এলাকার পুলিশও এই বিষয়ে দায়িত্ব নিয়েছে। আমরা চাই স্বাস্থ্যব্যবস্থা সুস্থ হোক। এই ধরনের অনিয়ম একটা বড় রোগের মতো ছড়িয়ে পড়ে। তাই কঠোর ব্যবস্থা জরুরি।”

এ দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিএমওএইচও কড়া বার্তা দেন। তিনি জানান, “অনেক কথা আমরা শুনেছি। কিন্তু একটা কথা স্পষ্ট করে বলছি, যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাঁরা কোনও রকম সুরক্ষা পাবেন না। আগামী দিনে তাঁদের কাউকে দেখা যাবে না। সবাইকে নিরাপদ এবং স্বচ্ছভাবে কাজ করতে হবে। আজ বিধায়কের সামনেই সেই নির্দেশ দেওয়া হয়েছে।”তিনি আরও জানান, “৩১ মে-র মধ্যে আমাদের তরফে ইস্যু হওয়া সমস্ত শংসাপত্র সিআরএস পোর্টাল এবং জন্মমিত্র পোর্টালে যাচাই করা হবে। কোথাও কোনও অসঙ্গতি পাওয়া গেলে তা বাতিল করে দেওয়া হবে। এখন যে নতুন ব্যবস্থা চালু হয়েছে, সেটাই কঠোরভাবে মানতে হবে। এখানে দ্বিতীয় কোনও মত নেই।”

ঘটনার জেরে সোমবার হাসপাতাল চত্বরে উত্তেজনাও ছড়ায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্নীতির সঙ্গে যুক্ত এক কর্মাধ্যক্ষকে বিজেপি কর্মীরা ধাক্কা দিয়ে হাসপাতালের বাইরে বের করে দেন। স্থানীয়দের বক্তব্য, “যাঁরা বছরের পর বছর এই চক্র চালিয়েছে, তাঁদের বিরুদ্ধে শুধু তদন্ত নয়, দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”এই ঘটনায় শুধু একটি স্বাস্থ্যকেন্দ্র নয়, সরকারি নথি তৈরির গোটা ব্যবস্থার নিরাপত্তা নিয়েই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বলিউডে ফের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘চাক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা রামাকান্ত দয়ামা

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়