‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের আগে গ্রেফতারি এড়াতে হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান(Jahangir Khan)। সেই আবেদনে রক্ষাকবচ মিলেছিল তাঁর। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল আদালতে। এদিন ২৭মে  পর্যন্ত হাইকোর্টের যে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ ছিল জাহাঙ্গিরের জন্য তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ২০১৯ সালে জাহাঙ্গিরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় রক্ষাকবচ নিয়েছিলেন ফলতার(Falta) তৃণমূল নেতা। সেই রক্ষাকবচ বুধবার শেষ হচ্ছে। তার আগে মঙ্গলবার হাইকোর্টে সেই মামলা ওঠে। সকালে আইনজীবীরা কেউ না থাকায় মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। বুধবারের আগে যদি মামলায় রক্ষা কবচ শেষ হয়ে যায় সে ক্ষেত্রে জাহাঙ্গীরের গ্রেফতারিতে বাধা থাকছে না। এর পাশাপাশি ফলতা বিধানসভার পুনঃনির্বাচনে আগে হাইকোর্টে আরও একটি রক্ষাকবচ নিয়েছিলেন তৃণমূল প্রার্থী।

মঙ্গলবার সকালে ওই মামলাটি শুনানির জন্য ওঠে। রাজ্য পুলিশ রিপোর্ট জমা দেয়। বিচারপতি পার্থসারথি সেনের পর্যবেক্ষণে মামলাকারীকে ভোটের জন্য অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হয়েছিল। তিনি এফআইআর(FIR) খারিজ চেয়ে হাইকোর্টে আসেননি। এই অবস্থায় সেই রক্ষা কবজ বহাল থাকার কথাও নয়। পুলিশের রিপোর্ট অনুসারে মামলাকারীদের বিরুদ্ধে তদন্ত করা যাবে। তাহলে কেন রক্ষাকবচ তুলে নেওয়া হবে না? জাহাঙ্গীরের আইনজীবী কিশোর দত্ত বলেন, ওই বিষয়ে জবাবের জন্য সময়ের প্রয়োজন। তারপর দুপুরে আবার এই মামলা শুনানি শুরু হয়। সেখানেই আদালত এই নির্দেশ দেয় ।আদালত সূত্রে খবর ,মোট সাতটি এফআইআর দায়ের হয়েছে ফলতা বিধানসভার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে । আগাম গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি ।

সেই রক্ষাকবচ এবার তুলে নেওয়া হল। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান বিধানসভার পুনর্নির্বাচনের ৪৮ ঘণ্টাকে ঘোষণা করেন যে তিনি এই ভোটে লড়বেন না তার আগে গ্রেফতারি এড়াতে আদালত থেকে রক্ষা কবজ নেন। রবিবার ফলতার ফল বার হওয়ার পর দেখা যায় সাত হাজারের বেশি কিছু ভোট তিনি পেয়েছেন ।যে বিধানসভা থেকে গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক দেড় লাখের বেশি ভোটে লিড পেয়েছিলেন বিধানসভা ভোটে ,সেখানে জামানত জব্দ হয়েছে তৃণমূল প্রার্থীর। শুধু তাই নয় ,নিজেই ভোট দিতে যাননি বুথে বলে জানিয়েছেন জাহাঙ্গির খান।

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বলিউডে ফের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘চাক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা রামাকান্ত দয়ামা

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়