জনগণনা করতে অফিসার নিয়োগে উদ্যোগী রাজ্য সরকার, জারি হয়েছে বিজ্ঞপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে জনগণনা বা সেন্সাস। এখন রাজ্যে বিজেপি সরকার। তাই নানা সংস্কারের কাজ শুরু হয়েছে। এই জনগণনা আগেও হয়েছে। তবে মাঝে অনেকটা সময় তা থমকে ছিল। এবার সেই থমকে থাকা কাজ শুরু করতে অফিসার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। তা নিয়ে এখন আমলা মহলে আলোচনা শুরু হয়েছে। জনগণনা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একাধিক অফিসার নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।

এদিকে জেলা স্তরে ডিভিশনাল কমিশনার, ডিএম, এডিএম, এসডিও, বিডিও, জয়েন্ট বিডিওদের জনগণনার কাজে নানা পদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে বলে জানা গিয়েছে। চলতি বছরের ৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জনগণনা ২০২৭ শুরুর ঘোষণা করেছিল ভারত সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার দফতর থেকে জারি করা হয়েছিল একটি বিজ্ঞপ্তি। তার মাধ্যমে জনগণনার প্রথম ধাপের ব্যাপারে জানানো হয়েছিল। এই বিজ্ঞপ্তি গেজেট অফ ইন্ডিয়াতে প্রকাশিত হয়েছিল। সেই মোতাবেক বহু রাজ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। এবার এই রাজ্যে শুরু হতে চলেছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন ছিল বলে জনগণনার কাজ অনেকটা পিছিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। বড় শহর এবং পুরসভা এলাকায় কমিশনার, অতিরিক্ত কমিশনার, পুরসভার এক্সিকিউটিভ অফিসার–সহ কিছু সিনিয়র কর্তাকে জনগণনা অফিসারের দায়িত্ব পালন করতে হবে। আগামী ২৯ মে, শুক্রবার নবান্ন সভাঘরে জনগণনা নিয়ে উচ্চপর্যায়ের এক সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই নানা বার্তা দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। জনগণনার প্রথম ধাপটি হবে হাউস লিস্টিং ও হাউজিং সেনসাস। দেশজুড়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই কাজ শুরু হয়েছে।

এবার তা শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। এই পর্যায়ে দেশের আবাসন কাঠামো, পরিবারের সম্পদ, বাসস্থানের ধরন এবং মৌলিক সুযোগ–সুবিধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। যা এই রাজ্যেও হতে চলেছে। এবারের জনগণনায় ডিজিটাল ব্যবস্থার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। হাউজ লিস্টিং শুরু হওয়ার আগে প্রত্যেকটি এলাকায় ১৫ দিনের জন্য নিজে থেকে বা স্বগণনার সুযোগ থাকবে। পরিবারগুলি অনলাইনে নিজেদের ঘরবাড়ি ও সুযোগ–সুবিধা সংক্রান্ত তথ্য জমা দিতে পারবে। পরে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করবেন। পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেই সেন্সাস প্রক্রিয়া দ্রুত শুরু করতে উদ্যোগী হয়েছে।

একাধিক উপ মুখ্যমন্ত্রীর দাবি সিদ্দারামাইয়ার গোষ্ঠীর, কর্নাটকের কুর্সি বদল নিয়ে সঙ্কটে কংগ্রেস

দুর্ধর্ষ ফিচার সহ OPPO আনল শক্তিশালী Reno 16 সিরিজ, জানুন দাম

৩০ পেরোনোর পরে শরীরচর্চায় এই ভুলগুলোই ডেকে আনতে পারে হাঁটুর সমস্যা

পুলিশে বদলির নয়া পোর্টাল খুলছে রাজ্য সরকার, কাদের জন্য এই সুখবর?‌

বর্ষার সৌন্দর্যে মুগ্ধ করবে ভারতের ৮ সেরা ট্রেকিং গন্তব্য

ব্যাকওয়াটার আর খাবারের স্বর্গ, ঘুরে আসুন কেরলের প্রাণকেন্দ্র কোচি

নজরকাড়া দামে স্যামসাং গ্যালাক্সি A57, মন জিততে পারবে মধ্যবিত্তের ?

বাজারের চেয়ে ১৫ হাজার টাকা দামে সস্তা, লঞ্চ হল স্টাইলিশ ইলেকট্রিক বাইক

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

জনগণনা করতে অফিসার নিয়োগে উদ্যোগী রাজ্য সরকার, জারি হয়েছে বিজ্ঞপ্তি

গুজরাতে এমন পাহাড়ি শহরও আছে জানতেন? প্রকৃতি, ঝর্না আর মেঘের দেশে ঘুরে আসুন

গরমে দীর্ঘক্ষণ সুগন্ধ ধরে রাখতে পারে আতর নাকি পারফিউম! কী বলছেন বিশেষজ্ঞরা?