নিট বিতর্কে বাদ পড়েছিলেন ‘ইন্ডিয়ান আইডল’ থেকে! অবশেষে নীরবতা ভাঙলেন বিশাল দাদলানি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বিশাল দাদলানির। নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্ক নিয়ে কেন্দ্র সরকারের সমালোচনা করার পর থেকেই গায়ক-সুরকার বিশাল দাদলানিকে ঘিরে জোর আলোচনা শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে, তাঁর রাজনৈতিক মন্তব্যের জেরেই নাকি ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এর বিচারক প্যানেল থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এবার সেই জল্পনায় নিজেই জল ঢাললেন বিশাল।

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘ইন্ডিয়ান আইডল’-এর সেট থেকে একটি মজার ভিডিও পোস্ট করেন বিশাল দাদলানি। ভিডিওতে প্রথমে তাঁকে কাঁদার অভিনয় করতে দেখা যায়, তারপরই হেসে উঠে তিনি বলেন, ‘এই যে আমি, বেবি!’ ক্যাপশনে তিনি লেখেন, ‘অনলাইনে যা দেখছেন, সব বিশ্বাস করবেন না। এখন অনেক কারসাজি চলছে। ন্যায়ের পক্ষে কথা বলতে থাকুন, নিজের মত প্রকাশ করুন।’ ভিডিওটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তাঁর স্পষ্ট বক্তব্যের প্রশংসা করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন বলিউডের অন্য তারকারা কেন এভাবে সরব হন না। এক ব্যবহারকারী লেখেন, ‘ বরাবরের মতোই অত্যন্ত প্রয়োজনীয় কথা বলেন আপনি।’ আরেকজন মন্তব্য করেন, ‘তাঁর ঠাট্টা-মশকরাটা সত্যিই অসাধারণ।’

 

View this post on Instagram

 

A post shared by VISHAL (@vishaldadlani)

আরও পড়ুন: স্ত্রীকে পছন্দ নয়, ৫০ হাজারে ধর্ষকদের কাছে বিক্রি পাষণ্ড স্বামীর

এর আগে নিট প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে একটি ভিডিও বার্তায় সরব হয়েছিলেন বিশাল। তিনি ক্ষুব্ধ হয়ে জানান, ‘প্রতি বছর এমন ঘটনা ঘটছে, অথচ কোনও সরকারি সংস্থা দায় স্বীকার করছে না।’ তাঁর অভিযোগ, ‘মন্ত্রীরা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে হালকাভাবে দেখছেন।’ ভিডিওতে তিনি আরও বলেন, ‘যারা ক্ষমতায় রয়েছেন, তাঁদের অনেকেই শিক্ষিত নন। এটা দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক।’ পাশাপাশি ভোটারদের উদ্দেশে তিনি আবেদন জানান, ‘জাতি বা ধর্ম নয়, শিক্ষিত ও যোগ্য মানুষকে নির্বাচিত করার দিকে গুরুত্ব দিতে হবে।’ উল্লেখ্য, জনপ্রিয় সঙ্গীতজুটি ‘বিশাল-শেখর’-এর অন্যতম সদস্য বিশাল দাদলানি। ‘বালাম পিচকারি’, ‘ঝুমে জো পাঠান’ এবং ‘ইশক ওয়ালা লাভ’-এর মতো একাধিক জনপ্রিয় গানের সুরকার হিসেবে তিনি বিশেষ পরিচিত।

 

View this post on Instagram

 

A post shared by VISHAL (@vishaldadlani)

স্ত্রীকে পছন্দ নয়, ৫০ হাজারে ধর্ষকদের কাছে বিক্রি পাষণ্ড স্বামীর

অনুব্রত মণ্ডল–কাজল শেখ–চন্দ্রনাথ সিনহার নিরাপত্তা কমল, বীরভূমের তিন নেতা চাপে

লেবাননে ভয়াবহ হামলা চালাল ইজরায়েল, নিহত শিশুসহ ৩১

ধেয়ে আসছে কালবৈশাখী! সতর্ক থাকতে ও সঙ্গে ছাতা রাখতে নির্দেশ আবহাওয়া দফতরের

Byju’s-এর অন্যতম প্রতিষ্ঠাতার ৬ মাসের জেল হেফাজতের নির্দেশ দিল সিঙ্গাপুর আদালত

জনগণনা করতে অফিসার নিয়োগে উদ্যোগী রাজ্য সরকার, জারি হয়েছে বিজ্ঞপ্তি

একাধিক উপ মুখ্যমন্ত্রীর দাবি সিদ্দারামাইয়ার গোষ্ঠীর, কর্নাটকের কুর্সি বদল নিয়ে সঙ্কটে কংগ্রেস

দুর্ধর্ষ ফিচার সহ OPPO আনল শক্তিশালী Reno 16 সিরিজ, জানুন দাম

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

৩০ পেরোনোর পরে শরীরচর্চায় এই ভুলগুলোই ডেকে আনতে পারে হাঁটুর সমস্যা

পুলিশে বদলির নয়া পোর্টাল খুলছে রাজ্য সরকার, কাদের জন্য এই সুখবর?‌

বর্ষার সৌন্দর্যে মুগ্ধ করবে ভারতের ৮ সেরা ট্রেকিং গন্তব্য