গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিষ্ণুপুরের জয়ী বিধায়ক দিলীপ মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ত্ণমূল কংগ্রেস নেতা পলাতক ছিলেন। বিজেপি কর্মীদের উদ্দেশে হুমকি দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এবার এই তৃণমূল কংগ্রেস বিধায়ককে পুরীর হোটেল থেকে আটক করা হয়। আর তারপরই তাঁর বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশকে এড়িয়ে পালিয়ে গিয়েছিলেন দিলীপ মণ্ডল। তাঁর হুমকি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। তারপরই পালিয়ে যান তিনি। এবার গ্রেফতার করা হল তাঁকে।

এদিকে গত ১৪ মে পুলিশ এই বিধায়ককে ধরতে গিয়েছিল বিলাসবহুল বাড়িতে। কিন্তু সেখান থেকে তখন তিনি চম্পট দিয়েছিলেন। আর সেখান থেকে সোজা পৌঁছে যান পুরীতে। পুরীর ব্লু লিলি হোটেলে গা–ঢাকা দেন ওই বিধায়ক। টানা ১৩ দিন গা–ঢাকা দিয়েছিলেন বিষ্ণুপুরের বিধায়ক। মোবাইল টাওয়ার লোকেশন ট্র‌্যাক করে এই বিধায়ককে আটক করা হয়। তাঁকে পশ্চিমবঙ্গে নিয়ে আসল এসটিএফ। তাঁকে আদালতে তোলা হবে। এখন দেখার আদালত কোন পদক্ষেপ করে। আজ, বুধবার পুরীর হোটেল থেকে আটক হওয়ার পর একেবারে থম মেরে গিয়েছেন বিষ্ণুপুরের বিধায়ক। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সেখানে দিলীপ মণ্ডলকে বলতে শোনা গিয়েছিল, ‘‌১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।’‌ এই মন্তব্যের জেরেই একাধিক এফআইআর দায়ের হয়েছিল বিধায়কের বিরুদ্ধে। যাতে তাঁকে গ্রেফতার করতে না পারে পুলিশ তার জন্য রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিলীপ মণ্ডল। কিন্তু শেষরক্ষা হল না।

অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স তৃণমূল বিধায়ককে আটক করার পর কলকাতায় নিয়ে এসে গ্রেফতার করা হল। যে হুমকি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সেটা যাচাই করে দেখেনি ‘‌এই মুহূর্তে’‌ বাংলা ডিজিটাল। তবে সেটা নিয়েই থানায় অভিযোগ দায়ের হয়েছিল। ওই ভিডিও’‌য় বিজেপির কর্মীদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করতে দেখা গিয়েছিল দিলীপ মণ্ডলকে বলে অভিযোগ। ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয়েছিল বিধায়কের বিরুদ্ধে। দিলীপ মণ্ডল চম্পট দেওয়ার পর তাঁর ছেলেকে আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার করেছিল পুলিশ।

এছাড়া পৈলানে বিধায়কের প্রাসাদোপম বাড়িতে গিয়েও ধরতে পারেনি পুলিশ। তাই পুলিশের খাতায় অধরা ছিলেন এই বিধায়ক। দু’‌দিন আগে একটি গোপন সূত্রে রাজ্য পুলিশের এসটিএফ জানতে পারে পুরীর এক হোটেলে গা–ঢাকা দিয়ে রয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডল। সেই সূত্র ধরেই পুরীর ওই হোটেলে হানা দেয় এসটিএফ এবং ডায়মন্ডহারবার পুলিশ। হোটেলে গিয়ে সেখানকার রেজিস্ট্রার দেখে দিলীপ মণ্ডলের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরেই তাঁর ঘরে হানা দিয়ে আটক করে পুলিশ। আর পুলিশ দেখে হকচকিয়ে যান এই দোর্দণ্ডপ্রতাপ বিধায়ক।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩