তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন গরমের ছুটি। তাই পরিবার নিয়ে বহু মানুষজন দার্জিলিং সফরে গিয়েছেন। কটা দিন ঠাণ্ডায় কাটিয়ে আসতেই পাহাড়ের রানির দুয়ারে পৌঁছেছে ভ্রমণপিপাসু বাঙালি। কিন্তু সেখানে গিয়ে পড়েছেন চরম কষ্টে এবং বিপাকে। পাহাড়ের রানি দার্জিলিংয়ে ভ্রমণ আনন্দ এখন ম্লান হতে বসেছে। কারণ সেখানে দেখা দিয়েছে তীব্র যানজট এবং পানীয় জলের সংকট। পাহাড়ের সরু রাস্তাগুলিতে দাঁড়িয়ে আছে একের পর এক গাড়ি। আর জলের কলগুলিতে অনেকক্ষণ অপেক্ষা করেও মিলছে না জল। সব মিলিয়ে পর্যটন মরশুমের ভরা সময়ে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন পর্যটকরা।

পর্যটকদের ঢল নেমেছে। এখানে অনেক ছোট বাচ্চারাও এসেছে তার বাবা–মায়ের সঙ্গে। একদিকে জলের সংকট দেখা দিয়েছে অপরদিকে পিক সিজনে দার্জিলিংয়ের যানজট আরও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন তা ঠেকাতে সরাসরি মাঠে নেমেছে দার্জিলিং জেলা প্রশাসন। ইতিমধ্যেই অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে প্রশাসন। আবার টাইগার হিল ঘুরতে যাওয়ার টোকেন ব্যবস্থা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তারও সমাধান করেছেন প্রশাসনিক কর্তারা। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পৌঁছতে পর্যটকদের প্রায় ৮ ঘণ্টা সময় লাগছে। এই পথ পাড়ি দিতে ৫ ঘণ্টা সময় লাগে সাধারণভাবে। শিলিগুড়ি–দার্জিলিং রুট এবং জোড়বাংলো থেকে দার্জিলিংগামী ৮ কিলোমিটার রাস্তা পার হতে পর্যটকদের ৩ ঘণ্টা ব্যয় করতে হচ্ছে।

কলকাতার হাজরার বাসিন্দা রাহুল সেনগুপ্ত এখন দার্জিলিং ভ্রমণে এসেছেন। তিনি এখানে সমস্যায় পড়ে বলেন, ‘‌শহরের ভিতর যে পরিমাণ যানজট, তাতে গাড়ি থেকে নেমে হাঁটাই ভাল। বিশেষ করে টয়ট্রেন যখন রাস্তায় চলে, তখন পুরো শহর স্তব্ধ হয়ে যায়। পর্যটকের ভিড় আর অপরিকল্পিত ট্রাফিক পাহাড়ের স্বাভাবিক জীবনযাত্রাকে প্রায় থমকে দিয়েছে।’‌ যাদবপুরের বাসিন্দা ফাল্গুনী বসুর বক্তব্য, ‘‌পাহাড়ি শহরের সরু বাঁকা রাস্তাগুলির দু’‌পাশে যত্রতত্র গাড়ি পার্কিং রয়েছে। তার ফলে দীর্ঘস্থায়ী ট্রাফিক জ্যাম হচ্ছে। পর্যটনের মরশুমে এই সমস্যা বড় আকার ধারণ করেছে। তার সঙ্গে জলের কষ্ট চরম ভোগান্তিতে ফেলেছে।’‌

এই পরিস্থিতি পর্যালোচনা করতে একটি উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডাকা হয়। এই বৈঠকে এসডিও বনমালী রায় ছাড়াও ট্রাফিক পুলিশের শীর্ষ অফিসাররা, আরটিও, জিটিএ’‌র প্রতিনিধিরা, স্থানীয় বিধায়ক নোমান রাই এবং একাধিক ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দার্জিলিংয়ের মহকুমা শাসক বনমালী রায়ের কথায়, ‘‌ট্রাফিক নিয়মভঙ্গ করে যাঁরা রাস্তার পাশে গাড়ি পার্কিং করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। যানজটপ্রবণ এলাকায় নজরদারি বাড়াতে বিশেষ যৌথ টহলদারি দল গঠন করা হয়েছে। আমাদের অগ্রাধিকার হল রাস্তার অবৈধ পার্কিং দখলমুক্ত করা। আমরা সমস্ত গাড়ি চালক, পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের কাছে আবেদন জানাচ্ছি, নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও গাড়ি পার্ক করবেন না।’‌

প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা

‘চোর, চোর’, লক্ষ-লক্ষ টাকা হাতানোর অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার

ত্বিশা শর্মার শাশুড়ির জামিন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

মালাবদলের পরই ৫ লক্ষ টাকা দাবি বরপক্ষের, বিয়ের মণ্ডপেই বড় সিদ্ধান্ত কনের

হামে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতারি এড়াতে বাংলাদেশ ছেড়ে পালালেন মোল্লা ইউনূস

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

বাদুড়িয়ায় তৃণমূল চেয়ারম্যানের পাট ক্ষেতে মাটির তলা থেকে উদ্ধার কোটি কোটি টাকা

ওষুধে পড়ে গিয়েছে চুল, এখন ‘পরচুলা’ পরে থাকেন হানি, কোন রোগে ভুগছেন র‍্যাপার?

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার! দলের সব পদ থেকে ইস্তফা

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

মহার্ঘভাতা মামলাকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সূচি বদল, নয়াদিল্লি সফরে শুভেন্দু

জাতীয় সড়কে এসআইআর ইস্যুতে তাণ্ডব চালানোর অপরাধে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য