নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নন্দীগ্রাম থানার আইসি বদল। নন্দীগ্রাম থানার আইসি শুভব্রত নাথকে সিআইডিতে বদলি করা হয়েছে। নন্দীগ্রাম থানার(Nandigram P.S.) নতুন আইসি পদে এলেন অজয় কুমার মিশ্রা। তিনি ব্যারাকপুর থানার আইসি ছিলেন। এর পাশাপাশি রাজ্য পুলিশের ডিআইজি সিকিউরিটির দায়িত্বে থাকা আভরু রবীন্দ্রনাথকে বদলি করা হয় লর্ড সিনহা রোডে রাজ্য গোয়েন্দা বিভাগের ডিআইজি(আইবি) পদে। অন্যদিকে,রামগড় পুলিশ ফাঁড়িতে(Ramgar Police Fari) বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।ফিরল জঙ্গলমহলের(Jangalmahal) অশান্ত অতীতের স্মৃতি।২০০৮ থেকে ২০১০ সাল জঙ্গলমহলের ইতিহাসে এক আতঙ্কের অধ্যায়।

চারিদিকে বারুদের গন্ধ, রক্তাক্ত জনপদ, আতঙ্কে দিন কাটাত সাধারণ মানুষ। সেই সময় মাওবাদী হার্মাদদের দাপটে কার্যত অচল হয়ে পড়েছিল গোটা জঙ্গলমহল। ২০০৯ সালের ঝাড়গ্রামের রামগড় পুলিশ ফাঁড়িতে মাওবাদীদের হামলার ঘটনা আজও বহু মানুষের মনে দাগ কেটে রয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ফাঁড়িতে, প্রাণভয়ে থানা ছাড়তে বাধ্য হয়েছিলেন পুলিশকর্মীরা। মাওবাদীদের দখলেই চলে গিয়েছিল রামগড় ফাঁড়ি সহ পুরো এলাকা।

পরবর্তীতে রাজ্যে রাজনৈতিক পরিবর্তন এলেও, জঙ্গলমহলের বহু পুরনো ক্ষত আজও পুরোপুরি মুছে যায়নি বলে মত স্থানীয়দের একাংশের। দীর্ঘ ১৫ বছর পর এবার সেই অতীতের স্মৃতি নতুন করে সামনে আনলেন ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।আচমকাই তিনি সারপ্রাইজ ভিজিট করেন রামগড় পুলিশ ফাঁড়িতে। সেখানে দীর্ঘক্ষণ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। ফাঁড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং অতীতের সেই ভয়াবহ দিনের স্মৃতিচারণ করেন।

বিধায়ক জানান, জঙ্গলমহলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেন কখনও ২০০৯ সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেই লক্ষ্য নিয়েই প্রশাসনকে আরও শক্তিশালী করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি পুলিশ কর্মীদের মনোবল বাড়াতেও উৎসাহমূলক বার্তা দেন বিধায়ক।

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

একাদশীর জন্য কুরবানি ঈদ উদযাপন পিছিয়ে দিল মুসলিম সম্প্রদায়, কোথায় ঘটল এমন ঘটনা?

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী