কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়ার বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার বিকেল হতেই কলকাতা সহ সংলগ্ন এলাকাতে বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। পূর্বাভাস মেনে রাতে কিছুটা স্বস্তি মিলেছে। বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারও বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টির কারণে শনিবার তাপমাত্রা কিছুটা হলেও নামতে পারে। উত্তরপ্রদেশ থেকে ওড়িশা এবং বিহার থেকে অন্ধ্রপ্রদেশ জোড়া অক্ষরেখা রয়েছে। এরজেরেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি হবে আগামী দু’তিন দিন। দক্ষিণবঙ্গ জুড়েই কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুক্রবারও দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম প্রভৃতি জেলার জন্য এদিন ‘কমলা’ সতর্কতা থাকছে। ওইদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য ঝড়বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা দেওয়া হয়েছে। শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। রবিবার ও সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। এরজেরে ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়নি। বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং, মালদহ এবং দুই দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বাংলাতে বর্ষা কবে প্রবেশ করবে সেই নিয়ে এখনো কোনও তথ্য মেলেনি। কিন্তু এবার নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা এসেছে আন্দামান নিকোবর দীপপুঞ্জে। 

 

মাসে খরচ মাত্র ১০৭ টাকা, বাইকপ্রেমীদের মন জয় করেছে এই বাইক

দেশের ৮টি অনন্য ম্যানগ্রোভ অরণ্য, ঘুরে আসুন অফবিট ট্রাভেলের সেরা জায়গায়

মায়াপুর সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ওজন কমাতে বাদ দিচ্ছেন খাবার? শরীরে পড়তে পারে বিরূপ প্রভাব

সকালে খালি পেটে ডাবের জল খেলে মিলতে পারে উপকার, জানুন কেন?

শনি-কেতুর মিলনে ষড়শতক যোগ, দু-হাতে টাকা কামাবেন ৪ রাশির জাতকরা

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার