রবিবার ফের ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রবিবার (৩১ মে) সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ রাখা হবে সেতুটি। এই সময়কালে কোনও যানবাহন চলবে না বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, বিদ্যাসাগর সেতুর স্টে, হোল্ডিং ডাউন, কেবল এবং বিয়ারিং ইত্যাদি একাধিক বিষয়ে রক্ষণাবেক্ষণ করার কাজ চলবে রবিবার। সেইজন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প পথ দিয়ে গাড়িগুলো নিয়ে যাওয়া হবে। বলা হয়েছে, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড ধরে আসা সমস্ত গাড়িগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। হাওড়া ব্রিজ ধরে সেই গাড়িগুলো বেরিয়ে যেতে পারবে। পাশাপাশি হেস্টিংস ক্রসিং দিয়ে ডানদিক ঘুরে গাড়িগুলো কেপি রোড হয়ে যেতে পারবে। অন্যদিকে, জেএন আইল্যান্ড দিক থেকে কেপি রোড ধরে আসা সব গাড়িগুলোকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ৮ ঘণ্টা সমস্ত গাড়িকে হাওড়া ব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

খিদিরপুর দিক থেকে যেসকল গাড়ি সিজিআর রোড ধরে আসবে, সেগুলোকে হেস্টিংস ক্রসিং থেকে বাদিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে সেই গাড়িগুলো সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠতে পারে। কেপি রোডের যে সকল যানবাহন ওয়াই পয়েন্টের র‍্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতু ব্যবহার করে, সেই গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে। সকল গাড়ি যাতে ৮ঘণ্টা হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারে, সেদিকে খেয়াল রাখা হবে। 

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

গরমে পেট ঠান্ডা রাখতে ও হজম সমস্যা থেকে বাঁচতে বানিয়ে নিন দই লাউ

ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইস্রাফিল

TRP-এর শীর্ষে জোড়া ধামাকা, মুখ পুড়ল ‘পরিণীতা’-র, বাজিমাত ‘বিদ্যা ব্যানার্জি’-র

ইশান আউট হতেই ক্যামেরায় ধরা পড়ল হায়দরাবাদের মালকিন কাব্যার অদ্ভুত প্রতিক্রিয়া, ভাইরাল ভিডিও

স্বাদে ও গন্ধে  দুর্দান্ত! ঘরেই বানান রেস্তরাঁ স্টাইল মশলাদার ফিশ কারি

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

২৯ বলে ৯৭ রান করে সমাজমাধ্যমে ৩ শব্দের বিশেষ বার্তা বৈভবের, কি লিখলেন?

মুচিপাড়ায় বিজেপি কর্মীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

কলকাতা বিমানবন্দর থেকে সরানো হবে মসজিদ, বড় পদক্ষেপ রাজ্য সরকারের