বিজেপির মাস্টারস্ট্রোক! বদলে গেল দিল্লিসহ চার রাজ্যের সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড়সড় রদবদল শুরু করল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার। দলীয়  সংগঠনকে আরও শক্তিশালী করতে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং ত্রিপুরা  এই চার রাজ্যে নতুন রাজ্য সভাপতি নিয়োগ করেছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

দিল্লি বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন পূর্ব দিল্লির সাংসদ হর্ষ মালহোত্রা। তিনি বর্তমানে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন। তিনি বীরেন্দ্র সচদেবার স্থলাভিষিক্ত হলেন। রাজধানীতে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করাই তাঁর প্রধান চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ শিবকুমারই পরবর্তী মুখ্যমন্ত্রী, প্রাতঃরাশ বৈঠকে জানালেন সিদ্ধারামাইয়া

আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সুনীল জাখরের পরিবর্তে পাঞ্জাব বিজেপির নতুন সভাপতি হিসেবে কেওয়াল সিং ধিলোঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনের আগে সংগঠনকে নতুনভাবে সাজাতেই এই পদক্ষেপ বলে সূত্রের খবর। হরিয়ানা ও ত্রিপুরাতেও নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী একাধিক গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে দলীয় সংগঠনকে আরও গতিশীল ও নির্বাচনীভাবে প্রস্তুত করতেই এই রদবদল করা হয়েছে।

নির্মাতাদের সঙ্গে মতবিরোধ, আদৃতের ধারাবাহিকে নায়িকা হচ্ছেন না সুস্মিতা

মুচিপাড়ায় বিজেপি কর্মীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা বিমানবন্দর থেকে সরানো হবে মসজিদ, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

FIFA বিশ্বকাপের বলে এবার দিতে হবে ইলেকট্রিক চার্জ, জেনে নিন এর দুর্দান্ত সব ফিচার

রবিবার ফের ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

নিষেধাজ্ঞা এড়িয়ে অগস্ট থেকে ‘প্রলয়’-এর শুটিং শুরু করতে চলেছেন রণবীর

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

ঈদের দিন বন্দিদের জন্য এলাহি ভোজ, থাকছে পোলাও-আস্ত মুরগির রোস্ট ….

‌ঈদের সকালে ইকোপার্কে ঝালমুড়ি পার্টিতে মাতলেন দিলীপ ঘোষ, কী বললেন মন্ত্রী?‌

আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ, স্পিকারকে চিঠি কাকলির