শিবকুমারই পরবর্তী মুখ্যমন্ত্রী, প্রাতঃরাশ বৈঠকে জানালেন সিদ্ধারামাইয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কংগ্রেস হাইকম্যান্ডের নির্দেশই শিরোধার্য। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন বলে আজ, বৃহস্পতিবার জানিয়ে দিলেন সিদ্ধারামাইয়া। গত মঙ্গলবার থেকেই কর্নাটকের কুর্শি বদল নিয়ে জল্পনা চলছে। সেদিন রাতেই জানা যায় বর্তমান মুখ্যমন্ত্রীকে সিদ্ধারামাইয়াকে সরিয়ে ডি কে শিবকুমার বসছেন সেই পদে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তেমনটাই নির্দেশ দিয়েছে। তারপরেই জানা যায় চলতি সপ্তাহে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ থেকে ইস্তফা দেবেন সিদ্ধারামাইয়া। সেইমতো আজ, বৃহস্পতিবার সকাল থেকেই বেঙ্গালুরুতে রাজনৈতিক চর্চা শুরু হয়। 

কর্নাটকের রাজনৈতিক মহলে নেতৃত্ব বদলের জল্পনা যখন চরমে, ঠিক তখনই মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সরকারি বাসভবনে আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রাতঃরাশ বৈঠকে হাজির হন উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। সেখানে গিয়েই প্রথমে বর্ষীয়ান কংগ্রেস নেতার পা ছুঁয়ে প্রণাম করেন শিবকুমার। সৌজন্যতার রাজনীতি দেখান অনুজ শিবকুমার। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই কর্নাটকের রাজনীতিতে তীব্র চর্চা শুরু হয়েছে।

আরও পডুন: ভিডিও কনফারেন্সে সব অফিসারকে ক্যামেরা ‘‌অন’‌ রাখতে হবে, নির্দেশ লালবাজারের

সেই প্রাতঃরাশ বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পাশে ছিলেন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। সেখানেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দেন কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। মন্ত্রিসভার সদস্যদের তিনি জানিয়ে দেন পদত্যাগ করছেন বলে। এর ফলে উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মুখ্যমন্ত্রী হওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে। সূত্রের খবর, মন্ত্রিসভার সদস্যদের সিদ্ধারামাইয়া জানিয়েছেন শিবকুমারই মুখ্যমন্ত্রী হবেন। যদিও রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট বর্তমানে বেঙ্গালুরুর বাইরে রয়েছেন। তাই সাংবিধানিক জটিলতা দেখা যাচ্ছে। কংগ্রেস নেতৃত্বের খবর, রাজ্যপাল বাইরে থাকলেও সিদ্ধারামাইয়ার পদত্যাগ প্রক্রিয়া পরিকল্পনামাফিক এগোবে। এদিকে শিবকুমারের মুখ্যমন্ত্রী পদে অভিষেকের খবরে তাঁর সমর্থকরা বাসভবনের বাইরে মিষ্টি বিতরণ করে উল্লাসে ফেটে পড়েন।

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ সেনা জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা