নিষেধাজ্ঞা এড়িয়ে অগস্ট থেকে ‘প্রলয়’-এর শুটিং শুরু করতে চলেছেন রণবীর

'ডন ৩' বিতর্কে নিষিদ্ধ হওয়ার পরেও পরবর্তী ছবি 'প্রলয়'-এর শুটিং শুরু করতে চলেছেন রণবীর সিং। দিন তিনেক আগে 'ডন ৩' নিয়ে বিতর্কের কারণে 'ধুরন্ধর' তারকাকে নিষিদ্ধ করেছে চলচ্চিত্র সংগঠন FWICE।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ডন ৩’ বিতর্কে নিষিদ্ধ হওয়ার পরেও পরবর্তী ছবি ‘প্রলয়’-এর শুটিং শুরু করতে চলেছেন রণবীর সিং। দিন তিনেক আগে ‘ডন ৩’ নিয়ে বিতর্কের কারণে ‘ধুরন্ধর’ তারকাকে নিষিদ্ধ করেছে চলচ্চিত্র সংগঠন FWICE। তাঁরা অভিনেতার বিরুদ্ধে একটি অসহযোগিতা নির্দেশিকা জারি করে জানিয়েছেন, অভিনেতার সঙ্গে তাঁদের কোনও কর্মী কাজ করবে না। পাশাপাশি তাঁরা বলিউডের কোনও প্রযোজক-পরিচালককেও রণবীরের সঙ্গে কাজ করতে অনুরোধ করেছেন। কিন্তু এই নিষেধাজ্ঞার পরেও নাকি অভিনেতা তাঁর পরবর্তী ছবির কাজ চালিয়ে যাবেন। অভিনেতার উপর জারি করা এই নির্দেশিকা ‘বেআইনি’ দাবি করে প্রকল্পের এক ঘনিষ্ঠ সুত্র জানিয়েছে যে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)-এর জারি করা সাম্প্রতিক অসহযোগিতা নির্দেশিকা ‘প্রলয়’ চলচ্চিত্রটির ওপর কোনও প্রভাব পড়েনি। বড় বাজেটের ছবির কাজ ২০২৬ সালের অগস্টে শুরু হবে। সবকিছু ঠিকঠাক আছে। তবে ‘প্রলয়’-এর নির্মাতারা এখনও পর্যন্ত এই প্রজেক্ট নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

জানা গিয়েছে, এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতার ছেলে জয় মেহতা। কিন্তু তিনি এখনও এই বিষয়ে কিছু জানায় নি। যদিও রণবীরকে নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে FWICE পরে জানিয়েছে যে, বেশ কয়েকটি প্রতিবেদনে রণবীরকে বলিউড থেকে নিষিদ্ধ করা হয়েছে এমনটা দাবি করা হয়েছে। কিন্তু তা একেবারে নয়। সংস্থা থেকে তাঁর বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশিকা জারি করেছে। আনুষ্ঠানিকভাবে তাঁরা কোনও অভিনেতাকে নিষিদ্ধ করতে পারে না। তবে FWICE-এর নির্দেশিকাকে রণবীর সম্মান করেন বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র।

রণবীরের সঙ্গে সংঘর্ষ কী নিয়ে?

২০২৩ সালে ‘ডন ৩’-এর ঘোষণা দিয়েছিলেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার। যে ছবিতে শাহরুখের জুতোতে পা গলানোর কথা ছিল রণবীর সিংয়ের। ভক্তরাও তাঁকে এই আইকনিক চরিত্রে মেনে নিয়েছিলেন। কিন্তু ২০২৬ সালের শুটিং শুরুর ১০ দিন আগে ছবি ছেড়ে বেরিয়ে যান রণবীর। কিন্তু ততদিনে প্রি-প্রোডাকশনের কাজে ৪৫ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। শুটিং শুরুর কয়েকদিন আগে রণবীরের এমন সিদ্ধান্তে বিপাকে পড়ে যান ফারহান। এরপরেই প্রোডাকশনের তরফ থেকে রণবীরকে একটি নোটিস ধরানো হয়, যেখানে তাঁকে ৪৫ কোটি টাকা ক্ষতি পূরণের দাবি করা হয়। কিন্তু রণবীর মাত্র ১০ কোটি টাকা দিতে রাজি হন। যাতে একেবারেই ক্ষতিপূরণ সম্ভব নয়। এই নিয়ে গত এপ্রিলে ফারহান চলচ্চিত্র সংগঠন FWICE-এর কাছে অভিযোগ করেন। এরপরেই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে FWICE। চলচ্চিত্র সংগঠন জানিয়েছে, গতকাল তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ নোটিস জারি করার আগে ফেডারেশন তাঁকে তিনবার অনুস্মারক পাঠিয়েছিল। তাদের সঙ্গে আলোচনায় বসার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাঁরা অভিনেতার কাছ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। প্রতিটি নোটিসের উপেক্ষা করেছেন অভিনেতা।

উল্টে অভিনেতা নাকি তাদের ইমেল করে জানিয়েছেন, এই বিষয়ে FWICE-এর নাক গলানোর কোনও অধিকার নেই। এরপরেই গতকাল তারা সাংবাদিক সম্মেলন করে অভিনেতাকে বলিউড থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন। আপাতত অভিনেতা টাকা না মেটানো পর্যন্ত নিষিদ্ধ থাকবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার কয়েক ঘন্টার পর বিমানবন্দরে দেখা গেল রণবীরকে। তবে নিষিদ্ধ হওয়ার প্রতিক্রিয়া হিসেবে অভিনেতা তাঁর মুখপাত্রের মাধ্যমে একটি বিবৃতি জারি করেছেন। যেখানে বলা হয়েছে, ‘রণবীর সিং চলচ্চিত্র জগৎ এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সকলকে শ্রদ্ধা জানিয়েছেন। ‘ডন ৩’ ঘিরে সাম্প্রতিক ঘটনাবলি চলাকালীন তিনি সচেতনভাবে নীরব থেকেছেন, কারণ তিনি পেশাগত আলোচনা এবং ব্যক্তিগত দিক ভালভাবে সামলাতে পারেন। তাই সময়ের সঙ্গে সঙ্গে নানা ধরনের বিবরণ ও জল্পনা সামনে এলেও, রণবীর কখনই প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানো জরুরি মনে করেননি। তাঁর মনোযোগ দৃঢ়ভাবে নিজের কাজের উপর ছিল। তবে তিনি FWICE এর সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছেন।’

আর্সেনাল জার্সির পাঞ্জাবি পরে ঈদের নামাজে শামিল হলেন জোহরান মামদানি, জানালেন শুভেচ্ছা

ঈদের দিন বন্দিদের জন্য এলাহি ভোজ, থাকছে পোলাও-আস্ত মুরগির রোস্ট ….

‌ঈদের সকালে ইকোপার্কে ঝালমুড়ি পার্টিতে মাতলেন দিলীপ ঘোষ, কী বললেন মন্ত্রী?‌

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি, ডিকে শিবকুমারের সঙ্গে প্রাতঃরাশের সময়ে জানালেন সিদ্ধারামাইয়া

আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ, স্পিকারকে চিঠি কাকলির

IPL থেকে মোটা আয়! রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, জানেন বৈভব মোট কত টাকার মালিক?

মাত্র ৫ হাজার টাকার জেরে রণক্ষেত্র মুর্শিদাবাদ, আহত ১১

মন্ত্রিসভার সম্প্রসারণে কারা জায়গা পাচ্ছেন?‌ রাজ্যপালের কাছে জমা পড়েছে নাম

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

রেড রোড অতীত! নতুন রীতি মেনে ব্রিগেড ময়দানে ঈদে নমাজ পাঠ করলেন সংখ্যালঘুরা

রেকর্ড গড়তে নয়, আইপিএলের ময়দান থেকে আসলে কি চান জানালেন বৈভব

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, হোল্ডিং সেন্টারে ‘বিদেশি’ অতিথিদের জন্য চব্য–চষ্য মেনু