‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব,’ হুঁশিয়ারি সিদ্দারামাইয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব,’ মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েই হুঁশিয়ারি সিদ্দারামাইয়ার। সঙ্গে তিনি এও বলেন, ‘যে শক্তি সংবিধানকে ধ্বংস ও নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও লড়াই জারি রাখব। তবে আমি জাতীয় রাজনীতিতে নয়, আঞ্চলিক স্তরেই থেকে কাজ করতে চাই। যতদিন বাঁচব রাজনীতিটাই করে যাব।’

আজ, বৃহস্পতিবার সকাল থেকেই কর্নাটকের রাজনীতির দিকেই নজর ছিল গোটা দেশের। কংগ্রেস হাইকমান্ডের নির্দেশ মেনে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন কিনা সিদ্দারামাইয়া, সেই দিকেই ছিল নজর সকলের। তবে বেশিক্ষণ নয়, বেলা গড়াতেই খোদ বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া জানান তিনি এদিনই মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। বেঙ্গালুরুতে নিজের বাসভবনে মন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সঙ্গে বসে সারেন প্রাতঃরাশও। তারপরেই দুপুরে ৩টের সময়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের সচিবের হাতে পদত্যাগপত্র জমা দেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তারপরেই সাংবাদিক বৈঠকে নাম না করে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। কর্নাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। যে শক্তি সংবিধানকে ধ্বংস ও নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও লড়াই জারি রাখব। তবে আমি জাতীয় রাজনীতিতে নয়, আঞ্চলিক স্তরেই থেকে কাজ করতে চাই। যতদিন বাঁচব রাজনীতিটাই করে যাব। আমরা সংবিধানে বিশ্বাস করি। যদি কোনও সংবিধান না থাকত তাহলে আমি মুখ্যমন্ত্রী হতে পারতাম না। কেউ বিরোধী দলনেতা কিংবা বিধায়ক হতে পারত না। তখন ভেড়া চড়াতাম।’

আরও পডুন: দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সিদ্দারামাইয়াকে রাজ্যসভার সাংসদ করে জাতীয় রাজনীতিতে নিয়ে যেতে চেয়েছিলেন। যদিও তাতে কোনও ইচ্ছা নেই বলেই রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে বলে এসেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। এই বিষয়ে সিদ্দারামাইয়া বলেন, ‘রাজ্যের রাজনীতিতেই থাকব আমি। পাঁচবছরের জন্য বিধায়ক পদে নির্বাচিত হয়েছিল। আরও দুবছর সময় রয়েছে। আমি একজন রাজনীতিবিদ। আমার ধর্ম সংবিধান। জনতার জন্য সেবা করেই যাব।’ কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ডি কে শিবকুমার। তবে কবে তিনি সেই পদে শপথ নেবেন সেই বিষয়ে কিছুই জানা যায়নি এখনও পর্যন্ত। কারণ কর্নাটকের রাজ্যপাল বেঙ্গালুরুতে নেই। তিনি ফিরলেই বাকি সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হবে বলেই জানা যাচ্ছে।

২০২৩ সালের বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্নাটক ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। দলের ওই সাফল্যে বিশেষ অবদান ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের। কিন্তু মুখ্যমন্ত্রী বাছাইয়ের সময়ে তাঁর কৃতিত্বকে অস্বীকার করে সিদ্দারামাইয়াকে বেছে নেয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, সেই সময়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে ডি কে শিবকুমারকে আশ্বাস দেওয়া হয়েছিল, প্রথম আড়াই বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকবেন সিদ্দারামাইয়া। পরের আড়াই বছর তিনি দায়িত্ব পালন করবেন। গত বছরের সেপ্টেম্বরে সিদ্দারামাইয়ার আড়াই বছরের মেয়াদ শেষ হয়। যদিও মুখ্যমন্ত্রী পদে কোনও বদল আনা হয়নি।

সূত্রের খবর, ‘চুক্তি’ মেনে মুখ্যমন্ত্রীর পদ থেকে সিদ্দারামাইয়াকে সরিয়ে তাঁকে বসানোর জন্য গত কয়েকদিন ধরেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের উপরে চাপ তৈরি করেছেন ডি কে শিবকুমার। মুখ্যমন্ত্রীর পদ না পেলে তিনি মন্ত্রিসভা ছাড়বেন বলেও হুঁশিয়ারি দেন। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তড়িঘড়ি তাই কর্নাটকের দুই যুযুধান নেতাকে দিল্লি তলব করা হয় গত মঙ্গলবার। কংগ্রেসের একাংশ চেয়েছিলেন, সিদ্দারামাইয়া বনাম ডি কে শিবকুমারের লড়াই বন্ধ করতে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজের রাজ্যে ফিরে যান। তিনিই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসুন। যদিও খাড়গে নিজে মুখ্যমন্ত্রী হতে রাজি হননি।

কর্নাটকের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে গত, মঙ্গলবার (২৬ মে) দিল্লি তলব করা হয়েছিল মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে। কংগ্রেসের সদর কার্যালয় ইন্দিরা ভবনে প্রথমে সিদ্দারামাইয়ার সঙ্গে দীর্ঘক্ষণ একান্তে বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। পরে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সঙ্গেও আলাদা করে কথা বলেন তিনি। দীর্ঘক্ষণ ধরে দুই নেতার সঙ্গে কথা বলার পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠকে বসেন রাহুল। টানা ছয় ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক।

পাহাড়ে পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন চালু, যানজট মোকাবিলায় উদ্যোগী ডিএইচআর

৮৮ দিন পর ইরানে ফিরল ইন্টারনেট পরিসেবা, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা বহাল

জয়হিন্দ মেট্রো স্টেশনে বসল ১২ ফুটের ফাইবারের নেতাজি মূর্তি, কার হাতে তৈরি?

বিরতি কাটিয়ে টলিউডে কামব্যাক করছেন স্বনামধন্য পরিচালক স্বপন সাহা

রেল প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে রেলমন্ত্রী আসার সম্ভাবনা

পুরুষ হয়েও অ্যাকাউন্টে ঢুকত ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র টাকা, রাকিবুলের পর গ্রেফতার উত্তমকুমার

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব,’ হুঁশিয়ারি সিদ্দারামাইয়ার

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা