কেরলমের বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত রাইড ভেঙে আহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্কে ঘুরতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন কয়েকজন যাত্রী। সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি হয়ে ওঠে দুঃস্বপ্নের মতো। পার্কের রাইড হঠাৎ বিকল হয়ে ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার কেরলমের তিরুবনন্তপুরমের কাছে ভেঞ্জারাম্মুডুর একটি জনপ্রিয় বিনোদন পার্কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাইডটি চলন্ত অবস্থায় আচমকাই ভারসাম্য হারিয়ে নীচে ভেঙে পড়ে। সেই সময় রাইডে একাধিক যাত্রী ছিলেন। আচমকা এই দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত মানুষজন। পার্কের ভিতরে চিৎকার ও হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

আরও পড়ুন: পাহাড়ে পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন চালু, যানজট মোকাবিলায় উদ্যোগী ডিএইচআর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই রাইডটি বিকল হয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই পার্ক কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গিয়েছে, আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। এদিকে, ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাইডটি আচমকা কেঁপে উঠে ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ভিডিওটি সামনে আসতেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।

পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। রাইডটির রক্ষণাবেক্ষণে কোনও গাফিলতি ছিল কি না, তাও তদন্ত করে দেখা হবে। আপাতত বিনোদন পার্কের ওই রাইডটি বন্ধ রাখা হয়েছে।

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

ইস্তফা দিলেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, ভাঙনের মুখে দমদম পুরবোর্ড!

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার

তর্জন-গর্জনই সার, বাংলো খালির জন্য ৩০ দিন সময় চাইলেন রাবড়ি দেবী

মহা বিপদে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় NIA-র চার্জশিটে নাম দাপুটে নেতার

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

দিল্লির জন্য অশনিসঙ্কেত, বাংলাদেশের মাটিতে চিনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে