পাহাড়ে পড়ুয়াদের জন্য বিশেষ ট্রেন চালু, যানজট মোকাবিলায় উদ্যোগী ডিএইচআর

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল গরমের মধ্যে পর্যটকরা ভিড় জমিয়েছেন পাহাড়ের রানির কাছে। কিন্তু সেখানে দেখা দিয়েছে জলের সংকট এবং তীব্র যানজট। এখন পর্যটন মরসুম চলছে দার্জিলিংয়ে। তার মধ্যে মাথাচাড়া দিয়েছে পাহাড়ে তীব্র যানজট ও জলের সংকট। আর তার জেরেই চরম সমস্যায় পড়ে স্কুলপড়ুয়া ও অভিভাবকরা। এই পরিস্থিতিতে এবার বড় উদ্যোগ নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। শিক্ষার্থীদের এই যাতায়াতের সমস্যা মেটাতে ঘুম ও দার্জিলিংয়ের মধ্যে বিশেষ ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাহাড়ের গুরুত্বপূর্ণ সংযোগস্থল ঘুম। শিলিগুড়ি, কার্শিয়াং, মিরিক এবং কালিম্পং থেকে আসা রাস্তা এখানে এসে মিশেছে। পর্যটনের মরসুমে এই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। তার জেরে নাকাল হতে হচ্ছে পড়ুয়াদের এবং পর্যটকদের। বিশেষ করে ঘুম থেকে দার্জিলিংয়ের মাত্র ৮ কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগছে তিন ঘণ্টা। আর তাই বহু পড়ুয়া সময় মতো স্কুলে পৌঁছতে পারছে না। স্কুল ছুটির পরেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পড়ুয়াদের। এই সমস্যার সমাধানেই জেলা প্রশাসন ও জিটিএ’‌র অনুরোধে উদ্যোগী হল ডিএইচআর। আর তাতে সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, এই উদ্যোগ পাহাড়ের শিক্ষার্থীদের অনেকটাই স্বস্তি মিলবে। কারণ এখানে পর্যটকদের চাপে অধিকাংশ গাড়িই আগেভাগে বুক করা থাকে। তাই অনেক সময় ছাত্রছাত্রীদের হেঁটেই দীর্ঘ পথ ধরে বাড়ি ফিরতে হয়। আবার স্কুলে যাওয়ার ক্ষেত্রেও একই পরিস্থিতিতে পড়তে হয় অনেক সময়। পর্যটকদের জন্য চালু থাকা ‘জয় রাইড’ পরিষেবা সাময়িকভাবে কমিয়ে স্কুল ট্রেন চালানো হোক। এই বিষয়ে ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, ‘‌আগামী সপ্তাহ থেকেই পরীক্ষামূলকভাবে বিশেষ ট্রেন পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সকাল ৬টা ১৫ মিনিটে ঘুম থেকে দার্জিলিংয়ের উদ্দেশে ট্রেন ছাড়বে। আর বিকেল ৫টা ৩০ মিনিটে দার্জিলিং থেকে ফের ঘুমে ফিরবে। স্কুলপড়ুয়াদের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হচ্ছে। ভাড়াও সুলভ।’‌

এখন বহু সময়ই দিনে এবং রাতে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে গাড়ি। তাতে পর্যটকরা থাকছে। তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে। যদিও ডিএইচআর কর্তৃপক্ষ জানিয়েছেন, জয় রাইড পরিষেবা ডিএইচআরের অন্যতম প্রধান আয়ের উৎস। ইউনেস্কো স্বীকৃত এই ঐতিহ্যবাহী রেল পরিষেবার রক্ষণাবেক্ষণের জন্য পর্যটকদের আকর্ষণ করাও জরুরি পদক্ষেপ। ২০২৫–২৬ অর্থবর্ষে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে আয়ও বৃদ্ধি পেয়েছে। তাই ঐতিহ্য বজায় রেখেই শিক্ষার্থীদের সুবিধার জন্য এই পরিষেবা চালু করা হচ্ছে।

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসের দিনে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

ফরাক্কার ধসের ৪৮ ঘণ্টা পরও ব্যাহত রেল পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ এখনও প্রায় ৫,০৮৩ জন 

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, জীবিতদের সন্ধানে এখনও চলছে তল্লাশি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে