২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় আম আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে জাপান সরকার। চলতি বছরের শুরুতে পরিদর্শনের সময় ভারতীয় শোধনাগারগুলিতে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ পদ্ধতিতে ত্রুটি খুঁজে পাওয়ার কারণেই এমন কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আর জাপান সরকারের এমন সিদ্ধান্তে অকুল পাথারে পড়েছেন ভারতীয় আম রফতানিকারকরা। তাঁরা আশঙ্কা করছেন, এই নিষেধাজ্ঞা ভারতের কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর আস্থা নষ্ট করতে পারে এবং অন্যান্য আমদানিকারক দেশগুলোর মধ্যেও উদ্বেগ সৃষ্টি করতে পারে। গত ২০ বছরের মধ্যে এমন নিষেধাজ্ঞার ঘটনা প্রথমবার ঘটল। এর আগে ফলের মাছি সংক্রান্ত উদ্বেগের কারণে ভারতীয় আমের উপর জাপান নিষেধাজ্ঞা জারি করেছিল এবং ২০০৬ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল।

বিশ্বের অন্যতম বৃহত্তম আম উ‍ৎপাদক দেশ হিসাবে পরিচিতি ভারতের। প্রতি বছর প্রায় ২৮ মিলিয়ন মেট্রিক টন আম উৎপাদন করে। উৎপাদিত আমের বেশিরভাগই দেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হয়। তাছাড়া রফতানিও করা হয়। জাপান হল ভারতীয় আমের অন্যতম ক্রেতা। জাপানে আম পাঠিয়ে লাভের মুখ দেখেন চাষী ও রফতানিকারকরা। কিন্তু এবার সূর্যোদয়ের দেশ আম আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।

এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আম রফতানি মরশুমের আগে জাপান ভারতের ভেপার হিট ট্রিটমেন্ট (ভিএইচটি) কেন্দ্রগুলো পরিদর্শন করতে কোয়ারেন্টাইন আধিকারিকদের পাঠায়। রফতানির আগে আম জীবাণুমুক্ত করার দায়িত্ব এই কেন্দ্রগুলোর।ভিএইচটি (VHT) একটি অ-রাসায়নিক প্রক্রিয়া, যেখানে আমের পোকা ও ফলের মাছির লার্ভা মারার জন্য সেগুলোকে নিয়ন্ত্রিত গরম ও আর্দ্র বাতাসের সংস্পর্শে আনা হয়। দুই দেশের মধ্যে রফতানি চুক্তি অনুযায়ী এই প্রক্রিয়া বাধ্যতামূলক। চলতি বছরের মার্চ মাসে উত্তরপ্রদেশের রহমানপুরের ভিএইচটি কেন্দ্র পরিদর্শনের সময়ে জাপানি আধিকারিকরা ত্রুটি শনাক্ত করেন। কেন্দ্রটিতে ধোঁয়া দেওয়া এবং জীবাণুমুক্তকরণ পদ্ধতির সাথে সম্পর্কিত ত্রুটি খুঁজে পান। পরিদর্শনের পর জাপানের ইয়োকোহামা প্ল্যান্ট প্রোটেকশন অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে, ২৫ মার্চ, ২০২৬-এর পরে ইস্যু করা পরিদর্শন সনদ বহনকারী ভারতীয় আমের চালান আর গ্রহণ করা হবে না।

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….