বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

Share:

নিজস্ব প্রতিনিধি: তৈরি থাকুন! রথ হতে পারে পণ্ড! ছাতা মাথায় দিতে যেতে হবে রথের মেলায়। কারণ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আকাশ মেঘলা থাকবে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির জন্যে কমলা সর্তকতা জারি করা হয়েছে। উত্তর বাংলাদেশে এবং উত্তর-পশ্চিম বিহারে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। পাশাপাশি পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে মৌসুমী অক্ষরেখা বিহারের মুজাফফরপুর এর উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই কারণেই আগামী কয়েকদিন সব জেলাতেই দফায় দফায় বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও ফের বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে।

রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়াতে। ভারী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলা-সহ নয় জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে ঝড় বৃষ্টি না হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার রথের দিন ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা চলবে মঙ্গলবার পর্যন্ত। সব জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সোমবার কলকাতার আকাশ মেঘলা থাকবে।

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক

বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ