১৫ হাজারের কমে দুর্দান্ত ফিচার সহ ৫টি সেরা 5G স্মার্টফোন, এক নজরে দেখে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে স্মার্টফোন বাজারে ১৫ হাজার টাকার বাজেটকে সবচেয়ে আকর্ষণীয় সেগমেন্টগুলির মধ্যে অন্যতম ধরা হচ্ছে। কম দামের মধ্যেই এখন মিলছে 5G কানেক্টিভিটি, বড় ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং দুর্দান্ত ক্যামেরা সেটআপ। বিশেষ করে যারা দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ চান এবং গেমিং বা মাল্টিটাস্কিংয়ের জন্য ভাল পারফরম্যান্স খুঁজছেন, তাদের জন্য এই বাজেটে একাধিক চমৎকার বিকল্প রয়েছে। আজকের প্রতিবেদনে এমনই ৫টি জনপ্রিয় 5G স্মার্টফোনের কথা জানানো হল, যেগুলিতে রয়েছে 7000mAh পর্যন্ত ব্যাটারি এবং 50MP ক্যামেরা।

১) Moto G64 5G

দাম: ১৩,৯৯৯ টাকা (8GB RAM + 128GB)

মোটোরোলার এই স্মার্টফোনটি বর্তমানে বাজেট সেগমেন্টের অন্যতম জনপ্রিয় ডিভাইস। এতে রয়েছে MediaTek Dimensity 7025 প্রসেসর, যা গেমিং এবং দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট শক্তিশালী। ফোনে 120Hz রিফ্রেশ রেটের Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে OIS সহ 50MP মেইন ক্যামেরা। সবচেয়ে বড় আকর্ষণ হল এর 6000mAh ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যাকআপ দিতে সক্ষম।

২) Vivo T4 Lite 5G

দাম: ১৪,৯৯৯ টাকা (6GB RAM + 128GB)

ভিভোর এই ফোনটি স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী ব্যাটারির জন্য নজর কাড়ছে। এতে রয়েছে 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে এবং MediaTek Dimensity 6300 5G প্রসেসর। ফটোগ্রাফির জন্য ফোনে দেওয়া হয়েছে 50MP + 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও এতে রয়েছে 6000mAh ব্যাটারি।

৩) realme Narzo 100 Lite 5G

দাম: ১৪,৯৯৯ টাকা (4GB RAM + 128GB)

রিয়েলমির এই নতুন ফোনটি বিশাল শক্তিশালী ব্যাটারির জন্য বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এতে রয়েছে 6.8 ইঞ্চির বড় ডিসপ্লে, 50MP রিয়ার ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি। পাশাপাশি 4GB RAM ও 128GB স্টোরেজের সুবিধাও মিলবে। যারা দীর্ঘক্ষণ চার্জ ছাড়াই ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য এটি ভাল বিকল্প হতে পারে।

৪) Samsung Galaxy F15 5G

দাম: ১৩,৩৯৯ টাকা (6GB RAM + 128GB)

স্যামসাংয়ের এই ফোনটি দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেট এবং ডিসপ্লে কোয়ালিটির জন্য আলাদা করে নজর কাড়ে। এতে রয়েছে 90Hz রিফ্রেশ রেটের Super AMOLED ডিসপ্লে এবং MediaTek Dimensity 6100+ প্রসেসর। ফটোগ্রাফির জন্য রয়েছে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী, এই ফোনে ৪ বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে।

৫) POCO C85 5G

দাম: ১৩,৯৯৯ টাকা (4GB RAM + 128GB)

পোকোর এই স্মার্টফোনটিতে রয়েছে 6.9 ইঞ্চির HD+ ডিসপ্লে এবং MediaTek Dimensity 6300 প্রসেসর। ফোনে দেওয়া হয়েছে 50MP রিয়ার ক্যামেরা এবং 6000mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। বাজেটের মধ্যে বড় ডিসপ্লে ও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চাইলে এটি ভাল বিকল্প হতে পারে।

কম বাজেটের মধ্যেও এখন প্রিমিয়াম ফিচারযুক্ত স্মার্টফোন পাওয়া যাচ্ছে। তাই নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে এই ৫টি ডিভাইস অবশ্যই বিবেচনা করতে পারেন।

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার