লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষের অ্যাকাউন্টে, অভিযোগ দায়ের মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ সময় ধরেই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছিল অন্যের অ্যাকাউন্টে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির রিষড়ায়। সরাসরি অভিযুক্তের নামে থানায় অভিযোগ করেন রিষড়া পুরসভার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উর্মিলা দেবী।

উর্মিলা দোবীর অভিযোগ, এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের আত্মীয় বিজয় সাউয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে। এই নিয়ে একাধিকবার কাউন্সিলরের কাছে গিয়েও কোনও কাজ হয়নি। ব্যাঙ্কে গিয়ে এ বিষয়ে তথ্য যাচাই করলে কর্তৃপক্ষ জানিয়েছেন, টাকা বিজয় সাউ নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে যাচ্ছে।

আরও পড়ুন-ঝড়-বৃষ্টিতে আউটট্রাম ঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, শহরের ২৫ জায়গায় ভাঙল গাছ

ঊর্মিলা দেবী আরও বলেন, ‘বিষয়টি নিয়ে যখন কাউন্সিলরকে বলতে যাই, তখন আমাকে ৫ হাজার টাকা দেওয়া হয়। লক্ষ্মীর ভান্ডারে প্রথম থেকে আমার নাম নথিভুক্ত ছিল। যখন ৫০০ টাকা সরকার দিত। কিন্তু আমি পাইনি। ২০২৪ সালে আমাকে ৫ হাজার টাকা দেওয়ার পর আর আমাকে দেওয়া হয়নি। আমি সব জায়গায় গিয়েছি ঠিক করে দেওয়া হবে বলেও আজ পর্যন্ত আমি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাইনি। এবার রাজ্যে সরকার বদল হতেই লিখিতভাবে শ্রীরামপুর থানায় অভিযোগ করেছি।’

সম্প্রতি, লক্ষ্মীর ভান্ডারের নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম রাকিবুল শেখ। অভিযোগ, মহিলাদের জন্য চালু সরকারি প্রকল্পের সুবিধা পেতেন এই ব্যক্তি। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাকিবুলের নাম নেন নবান্নের বৈঠকে। তারপরেই গ্রেফতার করা হয়েছে রাকিবুলকে। এই ধরনের প্রতারণা বা জালিয়াতির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, এর নেপথ্যে কোনও বড় চক্র কাজ করছিল কি না, এই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা