শুভেন্দু অধিকারীর বৈঠকে হাজির বিমল গুরুংরা, পাহাড়ের তিন পুরসভার দায়িত্বে প্রশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে এখন বিজেপি সরকার গঠন হয়েছে। আর সরকার গঠনের পর এবার পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ দেখা গেল। আজ, শুক্রবার নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে দেখা গেল বিমল গুরুং, রোশন গিরিদের। সেখানে বর্ষার কথা মাথায় রেখে আগে থেকে পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বর্ষায় পাহাড়ে যাতে ক্ষতি আটকানো যায় সেটার প্রস্তুতি শুরু করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এখন থেকেই। আবার কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার জন্য কাজ শুরুর নির্দেশও দেন তিনি।

এদিকে পাহাড়ের উন্নয়ন নিয়ে আলোচনা করেন শুভেন্দু অধিকারী। পাহাড়ের চারটি পুরসভার উন্নয়নের কাজে জোর দেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং, রোশন গিরিরা। আজ পাহাড়ের সব প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর উন্নয়নের জন্য একাধিক বিষয় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য, পাহাড়বাসীর নাগরিক পরিষেবা অব্যাহত রাখতে আপাতত দার্জিলিং ছাড়া তিন পুরসভা—কালিম্পং, কার্শিয়াং এবং মিরিকে প্রশাসক বসানো হল। যাতে সেখানে নাগরিক পরিষেবা অব্যহত থাকে।

অন্যদিকে এই গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বর্ষা শুরু হওয়ার আগেই সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। পাহাড়ি এলাকায় যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। আর বিপর্যয় মোকাবিলায় জেলা প্রশাসন, পুরসভা এবং নানা সরকারি দফতরের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর কথাও বলা হয়েছে। পানীয় জল, রাস্তা, নিকাশি ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা এবং পর্যটন পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অফিসারদের নির্দেশ দেন, বর্ষার আগে ঝুঁকিপূর্ণ এলাকাগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। বিশেষ করে যেসব এলাকায় ভূমিধসের আশঙ্কা বেশি, সেখানে নজরদারি বাড়াতে হবে।

এছাড়া এই বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তাঁকে সামনে রেখে শুভেন্দু অধিকারী জানান, গুরুং, রোশনদের দাবি মেনে পাহাড়ে উন্নয়নের জন্য কাজের রাস্তা পরিষ্কার করা হয়েছে। পাহাড় উন্নয়নের বিশেষ পরিকল্পনা বাবদ ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যটন কেন্দ্রগুলিতেও নিরাপত্তা ও জরুরি পরিষেবা জোরদার করার কথা বলা হয়েছে। রাস্তা মেরামত, ড্রেন পরিষ্কার এবং জরুরি উদ্ধারকারী দল প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘জিটিএর প্রিন্সিপাল সেক্রেটারি শামা পারভীনকে বলেছি, বিধায়ক–সাংসদদের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে কাজ করতে। এতদিন প্রত্যেক অর্থবর্ষে পাহাড়ের জন্য নির্দিষ্ট টাকা বরাদ্দ করা হলেও কোনও কাজ করতে পারেনি জিটিএ।’‌

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে