‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: একেই বলে বেওসা! এবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলি থেকে কর আদায়ের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ জুলাই)  নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি লিখেছেন, ‘এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালির প্রহরী’ (Guardian of the Hormuz Strait) হিসেবে পরিচিত হবে।বিশ্বের অত্যন্ত অস্থিতিশীল এই অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার কাজে প্রয়োজনীয় সব খরচ তোলার জন্য সেখান দিয়ে পরিবাহিত সমস্ত পণ্যের ওপর ২০ শতাংশ হারে যুক্তরাষ্ট্রকে অর্থ প্রদান করতে হবে।’ ট্রাম্পের এই ঘোষণার ফলে বিশ্বের অর্থনীতি ভয়াবহভাবে ধাক্কা খাবে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকা যৌথভাবে হামলা চালায় ইরানে।  ওই যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হতো। মূলত এই গুরুত্বের কারণেই অঞ্চলটিতে আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে সংশ্লিষ্ট পক্ষগুলো। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে মার্কিন সামরিক বাহিনী এবং ইরানের রেভল্যুশনারি গার্ডের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দুই দেশই এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। যুদ্ধের পর থেকেই হরমুজ ব্যবহারকারী জাহাজগুলো থেকে মোটা অঙ্কের টাকা তোলা হিসেবে আদায়ের অভিযোগ উঠেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি)বিরুদ্ধে। জাহাজপিছু ২০ লক্ষ ডলার করে আদায় করা হচ্ছে বলে অবিযোগ তুলেছে একাধিক পশ্চিমী সংবাদমাধ্যম।

এদিনই ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি বলেছিলেন, ‘আমরা এই প্রণালিটি নিজেদের নিয়ন্ত্রণে রাখব এবং পরিচালনা করব। আমরা হব এই প্রণালির অভিভাবক। সম্ভবত আমরা এর নাম দেব ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ (প্রণালির রক্ষাকর্তা দেবদূত)। আর এই কাজের বিনিময়ে প্রচুর অর্থ গ্রহণ করব। কারণ অন্যান্য যেসব দেশ এটি ব্যবহার করে তারা অত্যন্ত ধনী। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আর আমাদের কাছ থেকে বিনা পয়সায় এই সেবা তারা আশা করতে পারে না।’ তবে কত হারে অর্থ আদায় করা হবে, সে বিষয়ে অনুষ্ঠানে খোলসা করে কিছু বলেননি। পরে নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানিয়ে দেন, ‘হরমুজ ব্যবহারকারী জাহাজগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ হারে কর পরিশোধ করতে হবে।’

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

উর্দি পরে শ্রেণিকক্ষে হাজির পুলিশ সুপার, নিলেন খুদেদের ক্লাস

২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক থাকুন তিন রাশির জাতকরা, ‘ষড়ষ্টক যোগ’ ধ্বংসলীলা চালাবে

নোংরা-ঝুলভর্তি ঘরে তৈরি হচ্ছে বিস্কুট, ভদ্রেশ্বরে অভিযান চালিয়ে বেকারি সিল করল খাদ্য দফতর

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

মেয়েদের বই কিনতে খালি পায়ে শাড়ি পরে ম্যারাথনে দৌড়ালেন মা, চোখে জল এনে দেবে ভিডিও

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

নিট বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব এফআইআর খারিজ করল সুপ্রিম কোর্ট, তবে ছাড় পাবেন না…

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা