বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘন কালো মেঘে ঢাকা আকাশ, বৃষ্টিভেজা সবুজ অরণ্য, পাহাড়ি নদীর গর্জন আর চা-বাগানের অপরূপ সৌন্দর্য, বর্ষার ডুয়ার্স যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত গরুমারা, জলদাপাড়া-সহ অধিকাংশ জাতীয় উদ্যান ও জঙ্গল সাফারি বন্ধ থাকলেও এই সময় ডুয়ার্সের আবেদন একটুও কমে না। বরং প্রকৃতির রূপ সবচেয়ে বেশি ধরা দেয় বর্ষাতেই। তাই ভ্রমণপিপাসুদের কাছে এই সময়ের ডুয়ার্স হয়ে উঠতে পারে আদর্শ ছুটির ঠিকানা।

বর্ষায় ঘুরে দেখতে পারেন এই ৫ জায়গা

ঝালং: জলঢাকা নদীর তীরে অবস্থিত এই পাহাড়ি গ্রাম বর্ষায় আরও মোহনীয় হয়ে ওঠে। নদীর কলকল ধ্বনি, সবুজ বন আর পাহাড়ের দৃশ্য মন ভাল করে দেয়। কাছেই রয়েছে বিন্দু, রঙ্গো ও তোদে।

সিসামারা: জলদাপাড়া জাতীয় উদ্যানের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই নিরিবিলি গন্তব্য ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। নদী, চা-বাগান, পাখির ডাক ও গ্রামের পরিবেশ প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে।

মূর্তি: বর্ষায় মূর্তি নদী তার ভয়ংকর অথচ মনোমুগ্ধকর রূপে ধরা দেয়। নদীর ধারে সরকারি অতিথিনিবাস, রিসর্ট ও হোমস্টে রয়েছে। এখান থেকে রকি আইল্যান্ড বা সান্তালেখোলা ঘুরে নেওয়া যায়।

মানাবাড়ি: চা-বাগান, পাহাড় ও ঘিস নদীর মিলনে তৈরি এই গন্তব্য বর্ষায় সবুজে ঢেকে যায়। নির্জন পরিবেশে কয়েকদিন কাটানোর জন্য এটি আদর্শ।

ডালিমখোলা: গরুবাথানের কাছে অবস্থিত এই নতুন পর্যটনকেন্দ্র নদী, পাহাড় ও ছোট্ট গ্রামের সৌন্দর্যে ভরপুর। শান্ত পরিবেশে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করা যায়।

ভ্রমণের আগে যা মনে রাখবেন

বর্ষায় জঙ্গল সাফারি বন্ধ থাকে।
 ভারী বৃষ্টির কারণে রাস্তার অবস্থা জেনে রওনা দিন।
 ছাতা, রেইনকোট ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন।
 পাহাড়ি নদীর ধারে অযথা নামবেন না।
আগে থেকে হোমস্টে বা রিসর্ট বুক করে যাওয়াই ভাল।

জঙ্গল সাফারির সুযোগ না থাকলেও বর্ষার ডুয়ার্স প্রকৃতিপ্রেমীদের নিরাশ করে না। সবুজ অরণ্য, পাহাড়, নদী, চা-বাগান আর মেঘের মেলবন্ধনে কয়েক দিনের ছুটি কাটাতে চাইলে এই বর্ষায় ডুয়ার্স হতে পারে আপনার সেরা গন্তব্য।

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো