আংটি চুরি করার অপরাধে পরিচারিকাকে সূঁচ ফুটিয়ে শাস্তি!

চোর সন্দেহে মনোবালা রায় নামে এক বয়স্ক পরিচারিকাকে নির্মম অত্যাচারের অভিযোগ উঠল এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর পরিবারের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাপীঠের আংটি চুরি করেছে পরিচারিকা। এই অভিযোগ মুখে সূঁচ ফুটিয়ে নির্মম অত্যাচার। চোর সন্দেহে মনোবালা রায় নামে এক বয়স্ক পরিচারিকাকে নির্মম অত্যাচারের অভিযোগ উঠল এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর পরিবারের বিরুদ্ধে। অভিযোগ তাঁকে লোহার রড দিয়ে মেরে সারা শরীরে কালশিটে ফেলে দিয়ে মুখে ৫ বার গরম সূঁচ ফুটিয়ে নির্মম অত্যাচার করা হয়। যার ফলে তিনি ভালো করে কথা বলতে পারছেন না।

সারা শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে মনোবালা রায় এখন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় উপযুক্ত শাস্তির দাবী করে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। গত বৃহস্পতিবার মহিলার সঙ্গে এই অমানবিক নির্যাতন হয়। তিনি মন্ডল ঘাট এলাকার বাসিন্দা অবসর প্রাপ্ত পুলিশ কর্মী বিশারু ঘোষের বাড়িতে গত ১৪ বছর ধরে কাজ করছেন।

তারাপীঠ থেকে আনা সোনার আংটি চুরি করেছেন তিনি। এই অভিযোগে তাকে লোহার রড দিয়ে মারধর করে বিশারু বাবু ও তাঁর স্ত্রী। এরপরও মহিলা বিশারু ঘোষের বাড়িতেই ছিলেন।শুক্রবার তাঁর বাড়ির লোক খবর পাবার পর বাড়িতে নিয়ে যায়। রবিবার রাতে যন্ত্রণা বাড়ায় তিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিশারু ঘোষ। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ বলে জানিয়েছেন জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২