নেতাজি-অরবিন্দ’র নামে হল! সৌমিত্র স্মরণে মুক্তমঞ্চ, বইমেলায় থাকছে চমক

করোনা কাঁটা সরিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে বসছে কলকাতা আন্তজার্তিক বইমেলা। আর এবারের বইমেলায় থাকছে একাধিক বিশেষ চমক

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা কাঁটা সরিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে বসছে কলকাতা আন্তজার্তিক বইমেলা(Kolkata book fair)। আর এবারের বইমেলায়(Kolkata book fair) থাকছে একাধিক বিশেষ চমক। কলকাতা বইমেলায় এবারের থিম বাংলাদেশ। আগামী ২৮ ফেব্রুয়ারি সেন্ট্রাল পার্কে বইমেলার শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata banerjee)। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন, বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী কে এম খালিদ, বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, সেলিনা হোসেন।

কলকাতা বইমেলায়(Kolkata book fair) থাকছে একাধিক চমক। যার মধ্যে উল্লেখযোগ্য হল, নেতাজি সুভাষচন্দ্র বসু(Netaji subhaschadra bose) এবং ঋষি অরবিন্দর নামে হচ্ছে দু’টি হল। দু’টি তোরণ বানানো হচ্ছে যার নাম দেওয়া হয়েছে সত্যজিৎ রায় ও অবনীন্দ্রনাথ ঠাকুরের নামে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে হচ্ছে মুক্তমঞ্চ। এছাড়াও ভারতরত্ন লতা মঙ্গেশকরের নামেও থাকছে বিশেষ প্যাভেলিয়ান। গিল্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতা বইমেলায়(Kolkata book fair) থাকছে ৬০০টি স্টল। লিটল ম্যাগাজিনের জন্য বরাদ্দ ২০০টি স্টল। করোনার সংক্রমণের কথা মাথাতে রেখেই বইমেলায়(Kolkata book fair) ঢোকা ও বেরোনোর জন্য মোট ন’টি তোরণ থাকছে। যার মধ্যে তিনটি তৈরি হচ্ছে বঙ্গবন্ধু মুজিবর রহমানের লেখা বইয়ের আদলে। দু’টি সত্যজিৎ রায় ও অবনীন্দ্রনাথ ঠাকুরের নামে। একটি বিশ্ববাংলা গেটও থাকছে বলে জানা গিয়েছে। লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়ান হচ্ছে কবি-সম্পাদক শম্ভু রক্ষিত ও প্রভাত চৌধুরী নামে।

বইমেলা যেহেতু সেন্ট্রা পার্কে হচ্ছে, আর তার পাশেই রয়েছে করুণাময়ী বাস স্ট্যান্ড তাই বিশেষ বাসের ব্যবস্থা করছে মেলা কর্তৃপক্ষ। বইমেলার জন্য থাকছে বিশেষ বাস। অটোচালকদের নির্ধারিত ভাড়া বেঁধে দেওয়া হয়েছে বইমেলার জন্য। পিয়ারলেস হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল সাহায্যের ব্যবস্থাও রাখা হচ্ছে কলকাতা বইমেলা(Kolkata book fair)। বিশেষ নজর রয়েছে বইমেলায় আগত নতুন কান্ট্রির দিকে। এতবছরের বইমেলায় প্রথম অংশ নিচ্ছে ইরান। সিএসসি বইমেলার জন্য বিশেষ অ্যাপ বানিয়েছে বলেও জানা যাচ্ছে।

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?