আগামী ৩ জুন স্বপ্নপূরণ হচ্ছে কর্নাটকের কংগ্রেস নেতা শিবকুমারের

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: স্বপ্নপূরণ হচ্ছে দুঁদে কংগ্রেস নেতা তথা কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের। আগামী ৩ জুন কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবেন তিনি। সূত্রের খবর, বেঙ্গালুরুতে লোকভবনের গ্লাস হাউসে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শিবকুমার। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস নেতৃত্বের। উপস্থিত থাকবেন কর্নাটকের মন্ত্রিসভার সদস্য ও দলের সমর্থকরা। জল্পনার মাঝে গত বৃহস্পতিবার কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন সিদ্দারামাইয়া। তারপরেই সোজা চলে গিয়েছেন দিল্লিতে। করেছেন রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক। তবে সিদ্দারামাইয়ার একটাই দাবি, কর্নাটকের রাজনীতিতেই থাকবেন তিনি। জাতীয় রাজনীতিতে কোনও ইচ্ছা নেই। তাই ফিরিয়েছেন রাহুলের দেওয়া রাজ্যসভার সাংসদের প্রস্তাব।

আরও পডুন: পঞ্জাবে পুরভোটে ‘ঝাড়ু’ ঝড়, বহু পিছনে থেকেও দ্বিতীয় কংগ্রেস

সূত্রের খবর, কর্নাটকের মুখ্যমন্ত্রী হয়েই সিদ্দারামাইয়ার ঘনিষ্ঠ মন্ত্রীদের সরিয়ে দিতে পারেন শিবকুমার। আগামী ৩ জুনই, ১০ জন কংগ্রেস বিধায়ক মন্ত্রী পদে শপথ নেবেন। বাকিরা ১৮ জুন রাজ্যসভার ভোটের পর শপথ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। ২০২৩ সালের বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্নাটক ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। দলের ওই সাফল্যে বিশেষ অবদান ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের। কিন্তু মুখ্যমন্ত্রী বাছাইয়ের সময়ে তাঁর কৃতিত্বকে অস্বীকার করে সিদ্দারামাইয়াকে বেছে নেয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, সেই সময়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের তরফে ডি কে শিবকুমারকে আশ্বাস দেওয়া হয়েছিল, প্রথম আড়াই বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকবেন সিদ্দারামাইয়া। পরের আড়াই বছর তিনি দায়িত্ব পালন করবেন। গত বছরের সেপ্টেম্বরে সিদ্দারামাইয়ার আড়াই বছরের মেয়াদ শেষ হয়। যদিও মুখ্যমন্ত্রী পদে কোনও বদল আনা হয়নি।

সূত্রের খবর, ‘চুক্তি’ মেনে মুখ্যমন্ত্রীর পদ থেকে সিদ্দারামাইয়াকে সরিয়ে তাঁকে বসানোর জন্য গত কয়েকদিন ধরেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের উপরে চাপ তৈরি করেছেন ডি কে শিবকুমার। মুখ্যমন্ত্রীর পদ না পেলে তিনি মন্ত্রিসভা ছাড়বেন বলেও হুঁশিয়ারি দেন। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তড়িঘড়ি তাই কর্নাটকের দুই যুযুধান নেতাকে দিল্লি তলব করা হয় গত মঙ্গলবার। কংগ্রেসের একাংশ চেয়েছিলেন, সিদ্দারামাইয়া বনাম ডি কে শিবকুমারের লড়াই বন্ধ করতে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজের রাজ্যে ফিরে যান। তিনিই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসুন। যদিও খাড়গে নিজে মুখ্যমন্ত্রী হতে রাজি হননি।

কর্নাটকের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে গত, মঙ্গলবার (২৬ মে) দিল্লি তলব করা হয়েছিল মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে। কংগ্রেসের সদর কার্যালয় ইন্দিরা ভবনে প্রথমে সিদ্দারামাইয়ার সঙ্গে দীর্ঘক্ষণ একান্তে বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। পরে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সঙ্গেও আলাদা করে কথা বলেন তিনি। দীর্ঘক্ষণ ধরে দুই নেতার সঙ্গে কথা বলার পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠকে বসেন রাহুল। টানা ছয় ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক।

মাথায় নেই সন্দীপের হাত, চাকরি গেল ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত বিরূপাক্ষের

৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙল চন্দননগর পুরসভার বোর্ড

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ

কিশোর দত্তের বদলে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র

ডোমজুড়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ২ সাকরেদ গ্রেফতার

ফের ঝোড়ো ব্যাটিং বৈভবের, গুজরাতকে ২১৫ রানের লক্ষ্য দিল রাজস্থান

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

আগামী ৩ জুন স্বপ্নপূরণ হচ্ছে কর্নাটকের কংগ্রেস নেতা শিবকুমারের

তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

বিজেপির বিজয় মিছিলে যাওয়ার অপরাধে যুবককে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী