পঞ্জাবে পুরভোটে ‘ঝাড়ু’ ঝড়, বহু পিছনে থেকেও দ্বিতীয় কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: পঞ্জাবে ঝাড়ু ঝড়। পুরভোটে গড় রক্ষা করল আম আদমি পার্টি। গত ২৬ মে পঞ্জাবের ১০২টি পুরসভা, পুরনিগম ও নগর পঞ্চায়েতে ভোটগ্রহণ হয়েছিল। ১৮৯৭টি ওয়ার্ডে প্রায় ২৩ লক্ষ ভোটার ভোট দিয়েছিলেন। সেই পুরভোটের আজ, শুক্রবার গণনা চলছে। প্রায় বেশিরভাগ পুরসভা দখল করে ফেলেছে আম আদমি পার্টি। বহু পিছনে থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। আর এই বিপুল জয়ের জন্য পঞ্জাবের জনতাকে অভিনন্দন জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

আজ, শুক্রবার সকাল থেকেই পঞ্জাবের পুরভোটের গণনা শুরু করে রাজ্য নির্বাচন কমিশন। তাতে দেখা যায় একের পর এক ওয়ার্ডে ঝাড়ু পার্টি সাফ করে দিচ্ছে বিরোধীদের। কংগ্রেস কয়েকটি ওয়ার্ডে লড়লেও বাকি বিরোধীরা দাঁত ফোটাতে কার্যত ব্যর্থ। এখনও পর্যন্ত ১৮৯৭টি ওয়ার্ডের মধ্যে ১২৩২টির ফল ঘোষণা হয়েছে। যার মধ্যে আপ জয়ী ৬১১টি আসনে, কংগ্রেস ২২৬টিতে, নির্দল ১৯৬, শিরোমণি অকালি দল ১৩৯, বিজেপি ৫৫টি ও বহুজন সমাজ পার্টি ৫টি ওয়ার্ডে জয়ী। একাধিক বড় বড় পুরসভা ও পুরনিগম দখল করে নিয়েছে আপ। এছাড়াও বেশ কিছু পুরসভা ও পুরনিগম এবং নগর পঞ্চায়েত দখলের পথে আম আদমি পার্টি।

আরও পডুন: দেশে চালু হচ্ছে প্লাস্টিক নোট! শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক

বেশ কয়েকটি পুরসভা ও পুরনিগমের ফল প্রকাশ্যে এসেছে। সেগুলি হল-

মান্ডি গোবিন্দগড় পুরসভার ফলাফল
মোট ওয়ার্ডঃ ২৯টি

আপ: ১৯

কংগ্রেস: ৬

বিজেপি: ৩

শিরোমণি অকালি দল: ১

কপুরথালা পুরসভা
মোট ওয়ার্ড: ৫০

কংগ্রেস: ৩১
আপ: ১১
বিজেপি: ৩
নির্দল: ২

আবোহর পুরসভায় ৫০টি ওয়ার্ডে এখনও পর্যন্ত আপ এগিয়ে ১০টিতে। বিজেপি এগিয়ে রয়েছে আটটিতে। ফরিদকোটের জয়তু পুরনিগম গিয়েছে আপের ঝুলিতে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে লুধিয়ানার একাধিক পুরনিগমে। ১০৮টি ওয়ার্ডের মধ্যে আপ এগিয়ে ৩৬টিতে। মোহালি পুরসভায় এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। ৫০টি ওয়ার্ডের মধ্যে ৯টিতে জয়ী আপ। খান্না পুরনিগম দখল করেছে ঝাড়ুু পার্টি। তবে পাঠানকোটে এগিয়ে রয়েছে কংগ্রেস। এই পুরসভায় দখল নিতে পারে হাত শিবির। মোগা পুরসভাও জয়ের পথে আপ।

পঞ্জাবের পুরভোট কেজরিওয়ালের দলের কাছে কার্যত অ্যাসিড টেস্ট ছিল। কারণ আগামী বছর অর্থাৎ ২০২৭-এর ফেব্রুয়ারিতে পঞ্জাবে রয়েছে বিধানসভার ভোট। বিজেপি ইতিমধ্যেই পঞ্জাব দখল করতে বিশেষ পরিকল্পনা করেছে। অপারেশন লোটাস করে রাঘব চাড্ডা, হরভজন সিংহদের নিজেদের দলে যোগদান করিয়ে ফেলেছেন। তাই চাপে ছিল আপ শিবির। কিন্তু পুরভোটে আম আদমি পার্টির উপরেই ভরসা রেখেছেন পঞ্জাবের গণদেবতা।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ