জমি নিয়ে বিবাদ, একই পরিবারের ৫ সদস্য-সহ ৬ জনকে নৃশংসভাবে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড। মাত্র ২৫ একর জমির জন্য একই পরিবারের  ৫ সদস্যসহ ৬ জনকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। কারও হাত, কারও গলা কেটে খুন করা হয়েছে বলে খবর মিলেছে। ঘটনায়  আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  নারকীয় হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকাজুড়ে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।  গোটা এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।  

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৯ মে) বিকেলে কর্ণাটকের বিজয়াপুরা জেলার চাদাচান থানা এলাকার গোবিন্দপুরা গ্রামে। পুলিশ  জানিয়েছে, শুক্রবার দুপুর ২টো থেকে আড়াইটের মধ্যে ৬ জনকে হত্যা করা হয়। নিহতদের দুন্দাপ্পা রেভানসিদ্দাপ্পা নিরালে (৬৫), শিবপুত্র রেভানসিদ্দাপ্পা নিরালে (৫৮), চন্দ্রকান্ত ওরফে চান্দু রেভানসিদ্দাপ্পা নিরালে (৫৫), রাহুল শিবপুত্র নিরালে (২৫), সমর্থ শিবপুত্র নিরালে (২৩), এবং শাব্বির বাবুসাব (৪৫) নামে চিহ্নিত করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন অরবিন্দ কাটেজ (৭২) এবং জেসিবি অপারেটর সন্দীপ মানে (৩৩)। দুজনকেই বিজয়পুরা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন: অখিলেশ যাদবের ভাইয়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করলেন বিজেপি নেতা, কে তিনি?

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,  ২৫ একর জমি নিয়ে বিবাদের জেরেই এই ঘটনার সূত্রপাত। পুলিশ সুপার লক্ষ্মণ নিম্বরগি জানান, নিরালে পরিবার সম্প্রতি নিবর্গির তেলি পরিবারের কাছ থেকে জমিটি কিনেছিল। গত ১৫ বছর ধরে জমিটি নিয়ে বিবাদ চলছিল এবং তেলি পরিবার তাতে চাষ  করতে পারছিল না। পুলিশের মতে, জমির মালিকানা  নিয়ে দীর্ঘদিনের সেই বিবাদ সহিংস রূপ নেয়। তদন্তে আরও জানা  গিয়েছে, এই বিবাদটি ২০১৫ সালের শিবানন্দ পাতিল নামক এক যুবকের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে। পুলিশ আরও জানিয়েছে,  হামলাকারীরা কাস্তে ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করেছিল। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই পরিষ্কার হয়ে যাবে এই হত্যাকাণ্ডে কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।  যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সমগ্র পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে পুলিশ ।  

৭১-এ পা পরেশ রাওয়ালের, অভিনেতার জীবনে সাফল্যের গল্প শুনলে অবাক হবেন

সেঞ্চুরি হাতছাড়া হতেই বৈভবকে ‘ধমক’ দিলেন রিয়ান? ভাইরাল ভিডিও

‘বাল্যবিবাহে শীর্ষস্থানে রয়েছে বাংলা,’ তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন দিলীপ

অখিলেশ যাদবের ভাইয়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করলেন বিজেপি নেতা, কে তিনি?

প্রত্যেক বিধায়ককে একহাজার চারাগাছ লাগাতে হবে, নয়া কর্মসূচির নির্দেশ নবান্নের

‘মাছ চোর’ তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ

AI ফিচার, ১৮৫Hz ডিসপ্লে ও শক্তিশালী ক্যামেরা-সহ আসছে OnePlus 16

১৫ হাজারের কমে দুর্দান্ত ফিচার সহ ৫টি সেরা 5G স্মার্টফোন, এক নজরে দেখে নিন

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

জমি নিয়ে বিবাদ, একই পরিবারের ৫ সদস্য-সহ ৬ জনকে নৃশংসভাবে খুন

ক্লাবে ত্রাণসামগ্রী মজুতের অভিযোগে গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান

Samsung-র জনপ্রিয় 5G ফোনে বিরাট ডিসকাউন্ট, জানুন নতুন দাম