অখিলেশ যাদবের ভাইয়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করলেন বিজেপি নেতা, কে তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি : উত্তরপ্রদেশের রাজনীতিতে নয়া মোড়। সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদবের প্রাক্তন স্ত্রী মনিকা যাদবকে বিয়ে করেছেন বিজেপি নেতা এবং মিরাট জেলা পঞ্চায়েত চেয়ারম্যান গৌরব চৌধুরী। বৃহস্পতিবার (২৮ মে) হিমাচলপ্রদেশে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহ সম্পন্ন হয়েছে বলেই জানা গিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বাড়ির সদস্যরা ও তাঁদের কাছের বন্ধুরা।

মনিকা যাদব, যিনি বর্তমানে ফারুখাবাদ জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন পদে রয়েছেন। সমাজবাদী পার্টির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। গৌরব ও মনিকা দুজনেই দ্বিতীয়বার বিয়ে করছেন। মনিকা যাদব উত্তরপ্রদেশের একটি সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের মেয়ে। তিনি প্রাক্তন মন্ত্রী নরেন্দ্র সিং যাদবের কন্যা। নরেন্দ্র সিং মুলায়ম সিং যাদব এবং অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সরকারে ছয়বারের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মনিকার ঠাকুরদা রাজেন্দ্র সিং যাদবও একজন প্রবীণ রাজনীতিবিদ ছিলেন এবং প্রজা সোশ্যালিস্ট পার্টির একজন সদস্য ছিলেন।  

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের তুতো ভাই ধর্মেন্দ্র যাদবের সঙ্গে মনিকার ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয়। গৌরব চৌধুরীও বিয়ের আগে তাঁর প্রাক্তন স্ত্রীর থেকে আইনত আলাদা হয়ে গিয়েছিলেন।দৈনিক ভাস্করের একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে,  বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার আগে নব দম্পতি প্রায় এক বছর ধরে একে অপরকে চিনতেন।  উত্তরপ্রদেশ সরকারের একটি অনুষ্ঠানে তাঁদের প্রথম দেখা হয়েছিল। সেখানে তাঁরা উন্নয়ন ও স্থানীয় ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলেন। সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত। 

 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান