কেরিয়ারের কঠিন দিন থেকে কামব্যাক, পুরনো স্মৃতিতে ফিরলেন ববি

Share:

নিজস্ব প্রতিনিধি: একসময় বলিউডে নিজের অবস্থান ধরে রাখতে কঠিন লড়াই করতে হয়েছিল তাঁকে। তবে আজ পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। ‘অ্যানিমেল’ এবং ‘আশ্রম’-এর মতো ধারাবাহিকে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেতা ববি দেওল। বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘বন্দর’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে এক সাক্ষাৎকারে কেরিয়ারের উত্থান-পতন, সহ অভিনেত্রীদের সঙ্গে মজার অভিজ্ঞতা এবং সলমন খানের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে ববিকে তাঁর জনপ্রিয় চরিত্র ‘বাবা নিরালা’ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিছু চরিত্র এমন থাকে যা দর্শকের মন থেকে কখনও মুছে যায় না। অভিনেতা হিসেবে এমন চরিত্রের অংশ হতে পারে তাঁর কাছে বিশেষ প্রাপ্তি। আড্ডার এক পর্যায়ে পুরনো দিনের নানা ঘটনা নিয়েও কথা ওঠে। সাক্ষাৎকারে ববির কাছে তাঁর সহ-অভিনেত্রীদের সঙ্গে কাজ করার নানা অভিজ্ঞতার কথাও জানতে চাওয়া হয়। টুইঙ্কল খান্নার প্রসঙ্গ উঠতেই তিনি মজার ছলে জানান, ছোটবেলা থেকেই তাঁর পেটের সমস্যা ছিল। সেই কারণে তিনি প্রায়ই নিজের শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করতেন এবং কী ধরনের সমস্যা হচ্ছে তা নিয়ে কথা বলতেন। ববির কথায়, এই অভ্যাসে টুইঙ্কল অনেক সময় বিরক্ত হয়ে যেতেন, আর তা নিয়েই দু’জনের মধ্যে মজার খুনসুটি চলত।

আরও পড়ুন: ‘তোমাকে খুব মনে পড়ে’, ঋতুপর্ণ ঘোষের প্রয়াণদিবসে আবেগঘন বার্তা ঋতুপর্ণা সেনগুপ্তের

অভিনেত্রী রানী মুখার্জির সঙ্গে শুটিংয়ের সময়ের একটি মজার ঘটনার কথাও শেয়ার করেন তিনি। একটি গানের দৃশ্যের শুটিং চলাকালীন তাঁরা জলের ওপর একটি ভেলায় ছিলেন। দৃশ্যটি নিয়ে দু’জনের মতের অমিল তৈরি হয়েছিল। কেউই নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি ছিলেন না, ফলে সাময়িকভাবে দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। যদিও পরে বিষয়টি স্বাভাবিক হয়ে যায়। সাক্ষাৎকারে মনীষা কৈরালার সঙ্গে কাজের প্রসঙ্গও উঠে আসে। আগের একটি বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ববি সেই সময়ের ঘটনার কথা স্বীকার করেন, যদিও বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করতে চাননি।

এছাড়াও, ববি দেওল বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন বলিউড সুপারস্টার সলমন খানের প্রতি। তাঁর কথায়, কেরিয়ারের কঠিন সময়ে সলমন তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ‘রেস ৩’ ছবিতে সুযোগ পাওয়ার অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, এই ছবিটি তাঁর কেরিয়ারে নতুন গতি এনে দেয় এবং দর্শকদের মধ্যে নতুনভাবে পরিচিতি তৈরি করতে সাহায্য করে। ববি জানান, সালমান সবসময় অন্যদের সাহায্য করতে ভালোবাসেন এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁর অন্যতম বড় গুণ। এই কারণেই তিনি সলমনকে একজন বড় মনের মানুষ হিসেবে দেখেন। প্রসঙ্গত, ববি দেওলের নতুন ছবি ‘বন্দর’ আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে এবং অনুরাগীরা অপেক্ষা করছেন বড় পর্দায় অভিনেতার নতুন রূপ দেখার জন্য।

বিধানসভার সইকাণ্ডে অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি টিম

মুখে দিলেই মিলিয়ে যাবে! চটজলদি বানিয়ে নিন সুস্বাদু কাস্টার্ড সেমাই

‘‌জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন’‌, মুখ্যমন্ত্রীকে আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি

কর্পোরেট চাকরি ছেড়ে অটো চালক, বদলে গেল তরুণীর জীবন

রাতে মিষ্টি খেলেও বাড়বে না ওজন, প্রোটিনে ভরপুর এই দুই ডেজার্ট রাখুন ডায়েটে

অরূপ রায়ের বাড়ির সামনের গুদামে মিলল সরকারি ত্রাণ, বিক্ষোভ তুঙ্গে

পুরসভা নিয়োগ দুর্নীতিতে রথীন ঘোষকে আবার তলব করল ইডি, কবে হাজিরা?‌

কম ভাড়ার লোভে নাবালিকাকে যৌন নির্যাতন! মার্কিন হোটেলে গ্রেফতার ভারতীয় কর্মী

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

চুক্তি না হলে ইরানের উপরে ফের হামলা, হুমকি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

‘তোমাকে খুব মনে পড়ে’, ঋতুপর্ণ ঘোষের প্রয়াণদিবসে আবেগঘন বার্তা ঋতুপর্ণা সেনগুপ্তের

‘আমরা তো ডান্ডা-গুলিই খেলতে পারি না ‘, বৈভবকে সান্ত্বনা অমিতাভ বচ্চনের