দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী দিল্লিতে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশের স্পেশাল সেল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পলাতক আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের যোগসূত্র থাকা সন্দেহে মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পুলিশ সূত্রে এই তথ্য জানানো হয়েছে। ধৃতদের মধ্যে দিল্লি, মুম্বই এবং পঞ্জাবের বাসিন্দারা রয়েছেন। পাশাপাশি কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।

 জানা গিয়েছে, এই জঙ্গি মডিউলকে দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোতে হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। সম্ভাব্য নিশানার তালিকায় ছিল পারমাণবিক কেন্দ্র, বিমানবন্দর, রেলস্টেশন এবং বিদ্যুৎকেন্দ্রের মতো স্পর্শকাতর এলাকা। দিল্লি পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই এই চক্রের ওপর নজরদারি চালানো হচ্ছিল। গোপন সূত্রে তথ্য পাওয়ার পর বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গোটা ঘটনায় জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বড় কোনও আন্তর্জাতিক ষড়যন্ত্রের সূত্র মিলতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা। জঙ্গি হামলার আশঙ্কায় রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে সতর্কতা। সূত্রের খবর,  নিরাপত্তা সংস্থাগুলি আশঙ্কা করছে, কেন্দ্রীয় দিল্লির গুরুত্বপূর্ণ সরকারি দফতর এবং জনবহুল এলাকাগুলিকে নিশানা করে আত্মঘাতী হামলা, গাড়িবোমা বিস্ফোরণ, গুলিবর্ষণ বা সমন্বিত হামলার চেষ্টা হতে পারে। সেই কারণে দিল্লির সমস্ত জেলা ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ব্যক্তিগত সফরে ভারতে ট্রাম্প কন্যা টিফানি, স্বামীকে নিয়ে গেলেন বিশেষ জায়গায়

পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন এক ডজনেরও বেশি মানুষ। ওই ঘটনায় ব্যবহৃত হুন্ডাই আই২০ গাড়িটি চালাচ্ছিলেন কাশ্মীরি চিকিৎসক উমর-উন-নবি, যিনি দিল্লির কাছে ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। তদন্তে আরও উঠে আসে, এই ঘটনায় জড়িত ছিলেন কাশ্মীরের বাসিন্দা মুজাম্মিল শাকিল গনাই, আদিল আহমেদ রাঠের, তার ভাই মুজাফফর আহমেদ রাঠের, মুফতি ইরফান আহমেদ ওয়াগে এবং উত্তরপ্রদেশের শাহিন সইদ। তাঁদের কয়েকজনও আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্তরা আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন আনসার গাজওয়াত-উল-হিন্দের সঙ্গে যুক্ত একটি ‘হোয়াইট-কলার’ জঙ্গি মডিউলের সদস্য ছিল। দিল্লি বিস্ফোরণের ঠিক আগে এই মডিউলটির হদিস পায় নিরাপত্তা বাহিনী। বর্তমানে দিল্লিজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

‘ওর যেন নজর না লাগে, ঈশ্বর ওকে আশীর্বাদ করুক’, বৈভবের জন্য প্রার্থনা ববি দেওলের

ক্যারামেল পপকর্ন মোকা কোল্ড কফি! গরমে ট্রাই করুন এই ইউনিক রেসিপি

ব্যক্তিগত সফরে ভারতে ট্রাম্প কন্যা টিফানি, স্বামীকে নিয়ে গেলেন বিশেষ জায়গায়

বিধানসভার সইকাণ্ডে অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি টিম

কেরিয়ারের কঠিন দিন থেকে কামব্যাক, পুরনো স্মৃতিতে ফিরলেন ববি

মুখে দিলেই মিলিয়ে যাবে! চটজলদি বানিয়ে নিন সুস্বাদু কাস্টার্ড সেমাই

‘‌জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন’‌, মুখ্যমন্ত্রীকে আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি

কর্পোরেট চাকরি ছেড়ে অটো চালক, বদলে গেল তরুণীর জীবন

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

রাতে মিষ্টি খেলেও বাড়বে না ওজন, প্রোটিনে ভরপুর এই দুই ডেজার্ট রাখুন ডায়েটে

অরূপ রায়ের বাড়ির সামনের গুদামে মিলল সরকারি ত্রাণ, বিক্ষোভ তুঙ্গে

পুরসভা নিয়োগ দুর্নীতিতে রথীন ঘোষকে আবার তলব করল ইডি, কবে হাজিরা?‌