১৯-এর নির্বাচনে হলুদ শাড়ি পরা পোলিং অফিসারকে মনে আছে? আবারও ভাইরাল রিনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে রুপের কদর সর্বত্র করা হয়, তা নির্বাচনের মাঠেই হোক কিংবা পোলিং বুথের ভিতর যে কোনও মহিলার লাস্যময়ী এবং ভুবন ভোলানো রুপ সামনে এলেই তা নিয়ে চর্চা হবে না সেটা কখনও  হতে পারে না। ঠিক যেমন উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা রিনা দ্বিবেদী। ২০১৯ সালে সামনে এসেছিল হালকা হলুদ রঙয়ের পাতলা শিফনের শাড়ি পরা এক লাস্যময়ী পোলিং অফিসারের ছবি। যার রুপের ছটায় এক দেখাতেই মুগ্ধ হয়েছিল গোটা দেশ। সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম সর্বত্র রীতিমতো ভাইরাল হয়ে যান পোলিং অফিসার রিনা দ্বিবেদী। তাঁকে নিয়ে বিস্তর লেখালিখিও হয় সংবাদপত্রে। অনেকে আবার এই ভাইরাল পোলিং অফিসারের ইন্টারভিউ  নিতেও ছুটে গিয়েছিলেন। এরপর কেটে গেছে প্রায় ৩ বছর। দেখতে দেখতে শুরু হয়েছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনেই ফের দেখা মিলল রিনা দ্বিবেদীর। তবে এবার একদম অন্য সাজে। এককথায় বলতে গেলে এবার ক্যামেরার সামনে একেবারে অন্য লুকে ধরা দিলেন রিনা দ্বিবেদী।

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে গোসাইগঞ্জের বুথে পোলিং অফিসারের দায়িত্বে র‍য়েছেন এই রিনা দ্বিবেদী।মোহনলালগঞ্জে বিধানসভা আসনের আওতায় আসে এই বুথ। সেখানেই একেবারে ভিন্ন রুপে দেখা গেল তাঁকে। শাড়ির জায়গায় এবার তিনি বেছে নিয়েছেন একেবারে ফরম্যাল ওয়েস্টার্ন পোশাক। এবার তার পড়নে কালো স্লিভলেস ব্লাউজ এবং নীচে বাদামি ফরম্যাল প্যান্ট। চোখে কালো বড় সানগ্লাস। এককথায় বলতে গেলে এবার রিনা ক্যামেরার সামনে ধরা দিয়েছেন একেবারে ভিন্ন রুপে। তবে এবারও রিনার ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। 

সংবাদমাধ্যমকে এই অপার সুন্দরী পোলিং এজেন্ট জানিয়েছেন গতবার আত্র হলুদ শাড়ি পরা ছবি যে এইভাবে ভাইরাল হবে সেটা তিনি নিজেও ভাবতে পারেননি। তবে এবার তার মনে হয়েছিল যে সাংবাদিকরা হয়তো ঠিক তাঁকে খুঁজে বের করবেন। আর তাই তিনি এবার তাঁর সাজপোশাকে এমন পরিবর্তন এনেছেন। 

আধার বিভ্রাটে অন্যের অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার অনুদান, বিপাকে ঘাটালের ছায়া

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫