পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অনেকেই পোষ্য হিসেবে মা ষষ্ঠীর বাহনকে পছন্দ করেন। বাড়িতে সন্তান স্নেহে লালন-পালনও করেন অনেকে। সেই পোষ্য প্রাণী এবার খুলে দিল মারণ রোগ ক্যান্সারের চিকিৎসার নতুন দিগন্ত।   বিড়ালের মাধ্যমে ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এমনটাই চমক দেওয়ার মতো খবর সামনে এসেছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন আন্তর্জাতিক এক গবেষণায় গৃহপালিত বিড়ালের ক্যান্সারের সঙ্গে মানুষের ক্যান্সারের বিস্ময়কর মিল খুঁজে পাওয়া গিয়েছে। তাদের মতে, এই আবিষ্কার ভবিষ্যতে একই সঙ্গে মানুষ ও বিড়ালের ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনার  দরজা খুলে দিতে পারে।  

দীর্ঘ সময় ধরে পশুর ক্যান্সারর নিয়ে গবেষণা করছেন ইংল্যান্ডের ক্যামব্রিজশায়ারের ওয়েলকাম স্যাঙ্গার ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিজ্ঞানী লুইস ভ্যান ডার ওয়েডেন। তাঁর মতে, বিড়ালের ক্যান্সার এতদিন গবেষকদের কাছে ছিল এক ধরনের ‘ব্ল্যাক বক্স’ বা অজানা ক্ষেত্র। তিনি জানান এই বিষয়ে তাঁদের কাছে পর্যাপ্ত জিনগত তথ্য ছিল না। সেই সমস্যা সমাধানে প্রায় ৫০০টি গৃহপালিত বিড়ালের টিউমারের নমুনা বিশ্লেষণ করে বিভিন্ন দেশের গবেষকদের নিয়ে তৈরি একটি দল। তাদের গবেষণার ফল গত ফেব্রুয়ারিতে বিজ্ঞান সাময়িকী সায়েন্সে প্রকাশিত হয়। সেই গবেষণায় বিজ্ঞানীরা দেখতে পান, মানুষ ও বিড়ালের ক্যান্সারের মধ্যে গুরুত্বপূর্ণ জিনগত মিল রয়েছে। বিশেষ করে ‘এফবিএক্সডব্লিউ-৭’ নামের একটি টিউমার-দমনকারী জিন উভয় প্রজাতির ক্যান্সারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা জানিয়েছেন বিড়ালের স্তন ক্যান্সারে এই জিনের অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। সেটাই মানুষের স্তন  ক্যান্সারের  ভয়াবহ রূপের সঙ্গেও সম্পর্কিত। 

আরও পড়ুন: মৃত্যুর আগের দিন প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন সায়নী, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

ভ্যান ডার ওয়েডেন এই আবিষ্কার প্রসঙ্গে বলেছেন, ‘এটি একটি অনন্য সুযোগ। এর মাধ্যমে একই সঙ্গে দুটি ভিন্ন প্রজাতির ক্যান্সারের চিকিৎসা উন্নয়নে কাজ করা সম্ভব।’ অন্যদিকে, গবেষণার সহ-লেখক এবং কানাডার ইউনিভার্সিটি অব গুয়েলফের ভেটেরিনারি প্যাথলজিস্ট জেফরি উডও এই আবিষ্কারকে ‘উইন-উইন’ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন। তার মতে এই গবেষণাটি মানুষ ও বিড়াল দুজনের জন্যই উপকারী হতে পারে।  বিজ্ঞানীদের মতে  জিনগত দিক থেকে কুকুর, গরু বা ইঁদুরের তুলনায়  মানুষের সঙ্গে বিড়ালের মিল বেশি রয়েছে।  গৃহপালিত বিড়াল ও তাদের মালিক একই পরিবেশে বসবাস করায়  দুই পক্ষই একই রকম  ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের সংস্পর্শে আসে। তাই বিজ্ঞানীরা বলছেন মানুষের রোগ সম্পর্কে ধারণা পেতে  বিড়াল গুরুত্বপূর্ণ গবেষণার মডেল হয়ে উঠতে পারে। জেফরি উড বলেন, ‘আগে আমরা জানতাম না কোন ওষুধ কার্যকর হতে পারে। এখন অন্তত আমাদের কাছে সম্ভাব্য ওষুধের একটি তালিকা আছে, যা নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা সম্ভব।’

জানা গিয়েছে, নতুন এই গবেষণার জন্য অস্ট্রিয়া, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, নিউজিল্যান্ড ও স্কটল্যান্ডের গৃহপালিত বিড়ালের ক্যান্সার টিস্যু সংগ্রহ করা হয়। গবেষকেরা ক্যান্সারে আক্রান্ত  মানুষের জিনের সমতুল্য প্রায় এক হাজার বিড়াল জিন বিশ্লেষণ করেন। সেখানে শুধু স্তন ক্যান্সার নয়, বরং রক্ত, হাড়, ফুসফুস, ত্বক, পরিপাকতন্ত্র এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্যানসারের ক্ষেত্রেও মানুষ ও বিড়ালের মধ্যে উল্লেখযোগ্য মিল পাওয়া  গিয়েছে। গবেষণায় আরও প্রমাণ মিলেছে,  ‘ভিনক্রিস্টিন’ নামের কেমোথেরাপি ওষুধ বিড়ালের স্তন ক্যান্সারের চিকিৎসায় কার্যকর হতে পারে।  

 

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

নিষ্পাপ শিশুর ওপর ‘পৈশাচিক’ অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবেন…

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা